রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু

বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী!

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৪৯:৪৩ অপরাহ্ণ, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পুলিশ ফাঁড়ির তৎপরতায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ৮ম শ্রেণির এক ছাত্রী। জানা গেছে, গতকাল রোববার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিতুদহ ফাঁড়ির পুলিশ জানতে পারে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের কলাগাছি গ্রামে ৮ম শ্রেণি এক ছাত্রীর বাল্যবিবাহ হচ্ছে। এ সময় তিতুদহ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। পরে পুলিশ বিয়ে বাড়ির সব আয়োজন বন্ধ করে বাল্যবিবাহ বন্ধ করে দেয়। ওই স্কুলছাত্রী কলাগাছি গ্রামের সুভাষ ঘোষের মেয়ে ও খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। এ বিষয়ে তিতুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিরুল ইসলাম বলেন, ‘আমরা গোপনে জানতে পারি, কলাগাছি গ্রামে একটি বাল্যবিবাহ হচ্ছে। তারপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন দেখতে পেলেও বর বা বরযাত্রীকে পাওয়া যায়নি। তাই মেয়ে পক্ষকে সাধারণ ক্ষমা করা করে দিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছি।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা

বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী!

আপডেট সময় : ১২:৪৯:৪৩ অপরাহ্ণ, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯