সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

রাস্তার পাশ থেকে কুড়িয়ে পাওয়া শিশুটি আর বেঁচে নেই

  • rahul raj
  • আপডেট সময় : ০১:১৯:০৭ অপরাহ্ণ, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা মালিয়াট ইউনিয়নের ষাটবাড়ীয়া গ্রামের রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া ফুটফুটে নবজাতক শিশুটির মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে যশোর আড়াইশ বেড হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। গত শনিবার রাতে নবজাতক শিশুটিকে রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়। মালিয়াট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নান্নু হোসেন বলেন, রাত সাড়ে সাতটার দিকে ষাটবাড়ীয়া গ্রামের মো. মুকুল জোয়ার্দ্দার বাড়ির সামনের রাস্তার পাশে পড়েছিল শিশুটি। তারপর এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ শিশুটি উদ্ধার করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, নবজাতকটিকে কেউ রাস্তার পাশে ফেলে রেখে যায়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুসাইন শাফায়েত বলেন, ‘শিশুটি রাতে সুস্থ ছিল। রোববার সকালে হঠাৎ শ^াসকষ্ট শুরু হয়। অবস্থার অবনতি হলে আমরা যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করি।’ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান নবজাতকটির মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, যশোর জেনারেল হাসাপালে শিশুটি মারা গেছে। নবজাতকটি হেফাজতে থাকা উপজেলার ষাটবাড়ীয়া গ্রামের মো. মুকুল জোয়ার্দ্দার ও তাঁর স্ত্রী দাফনের ব্যবস্থা করবেন বলে জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

রাস্তার পাশ থেকে কুড়িয়ে পাওয়া শিশুটি আর বেঁচে নেই

আপডেট সময় : ০১:১৯:০৭ অপরাহ্ণ, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯