সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

গাংনীতে টাকা হাতিয়ে নেওয়ার সময় প্রতারক আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২৬:৪৬ পূর্বাহ্ণ, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:অভিনব কায়দায় টাকা হাতিয়ে নেওয়ার সময় হাতেনাতে এক প্রতারককে আটক করেছে মেহেরপুরের গাংনী থানার পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গাংনী সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তি ফরিদপুর জেলার মুকছুদপুর থানার রবরুইহাট গ্রামের বারী শিকদারের ছেলে লিটন শিকদার (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, কিছু দিন ধরে অভিযুক্ত লিটন শিকদার মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে জানবার আলীকে নামমাত্র মূল্যে মাটি খুড়ে পাওয়া সোনা দেবে বললে জানবার আলী রাজি হয়ে যান। বিষয়টি জানতে পেরে জানবরের সন্তানরা প্রতারককে ধরতে কৌশল করেন। ঘটনার দিন আগে থেকে পরিকল্পনা করে গাংনী থানার পুলিশের সহযোগিতায় লিটন শিকদারকে আটক করা হয়। এ সময় লিটন শিকদারের নিকট থেকে পাঁচ শ টাকার দুটি আসল নোট এবং ওই নোট দিয়ে ঢেকে রাখা কাগজের বান্ডিল পাওয়া যায়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাজেদুল ইসলাম বলেন, ‘আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করে আর কেউ জড়িত আছে কিনা, তা জানার চেষ্টা করছি।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

গাংনীতে টাকা হাতিয়ে নেওয়ার সময় প্রতারক আটক

আপডেট সময় : ১১:২৬:৪৬ পূর্বাহ্ণ, বুধবার, ২০ নভেম্বর ২০১৯