সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

দর্শনায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪৭:১১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে পারকৃষ্ণপুরের হায়দার আলীর আমবাগানের নিকট হতে পুলিশ তাঁদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা গ্রামের সোহাগ (১৯), পারকৃষ্ণপুর গ্রামের স্কুলপাড়ার রতন আলী (২২) ও একই গ্রামের নতুন মসজিদপাড়ার ওবাইদুর রহমান (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই জাকির হোসেন, এএসআই মারুফ হোসেন ও এএসআই আনোয়ার ফোর্স নিয়ে গতকাল বেলা দেড়টার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের হায়দার আলীর আমবাগানের নিকট এক মাদকবিরোধী অভিযান চালান। এ সময় ফেনসিডিল ব্যবসায়ী পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা গ্রামের বকুল হোসেনের ছেলে সোহাগকে (১৯) ১৮ বোতল, খুচরা মাদক ব্যবসায়ী পারকৃষ্ণপুর গ্রামের স্কুলপাড়ার আব্দুল মান্নানের ছেলে রতন আলীকে (২২) ২ বোতল ও একই গ্রামের নতুন মসজিদপাড়ার আজগার আলীর ছেলে ওবাইদুর রহমানকে (২৪) ২ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে গতকালই মাদক আইনে মামলা করে দামুড়হুদা মডেল থানায় তাঁদের সোপর্দ করে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

দর্শনায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ১১:৪৭:১১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯