সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

পুলিশ-সাংবাদিক লাঞ্ছিত, প্রতিবাদে আজ মাননবন্ধন

  • rahul raj
  • আপডেট সময় : ০১:০১:৫৬ অপরাহ্ণ, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় পেঁয়াজের বাজার মনিটরিংয়ের সময় ব্যবসায়ীদের অতর্কিত হামলা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজে বাধা
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় পেঁয়াজের বাজার মনিটরিংয়ের সময় মনিটরিং টিমের ওপর অতর্কিত হামলা চালিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন সঙ্গে থাকা পুলিশের সদস্যরা। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক সময়ের সমীকরণ-এর বিশেষ প্রতিবেদক এস এম শাফায়েত ও সার্কুলেশন সহকারী তৌহিদুর রহমান তপু। ছবি ও ভিডিও চিত্র মুছে ফেলতে ভেঙে ফেলা হয়েছে একটি মোবাইল ফোন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডের নিচের বাজারে এ ঘটনা ঘটে।
যেভাবে ঘটনার সূত্রপাত:
শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার নিচের বাজারে কাঁচামালের আড়তপট্টিতে পেঁয়াজের লাগামহীন মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি সিব্বির আহমেদের নেতৃত্বে বাজার মনিটরিং শুরু হয়। এ সময় নিচের বাজারের নাফিসা বাণিজ্যালয়ে মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আড়তদার আব্দুল বাতেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৩৯ ধারায় ২০ হাজার টাকা ও মেসার্স তাজমহল ভা-ারের মালিক লেবু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন। অভিযানকালে অন্য আড়তসহ খুচরা ও পাইকারি দোকানগুলোতেও দেখা যায় প্রায় একই চিত্র। মনিটরিং টিমের উপস্থিতি ও তৎপরতা দেখে সেখানে হাজির হন জেলা দোকান মালিক সমিতির সদস্য স্বপন। তিনি অভিযান পরিচালনা থেকে বিরত থাকতে ম্যাজিস্ট্রেটগণকে অনুরোধ করেন। এ সময় ম্যাজিস্ট্রেটগণ তাঁকে সরকারি কাজে বিঘœ সৃষ্টি না করে নিজ কাজে যেতে বলেন। এরই একপর্যায়ে দায়িত্বরত এক পুলিশ সদস্যের সঙ্গে ধাক্কা লাগা নিয়ে বাগবিত-ায় জড়িয়ে পড়লে এনডিসি সিব্বির আহমেদ স্বপনকে আবারও গোলযোগ সৃষ্টি না করে নিজ কাজে ফিরে যেতে বলেন। এ অবস্থায় আশপাশের ব্যবসায়ীসহ আড়ত ও দোকানের কর্মচারীরা চারদিক থেকে মনিটরিং টিমকে ঘিরে ধরে। দ্রুত পরিস্থিতি আরও পাল্টে যেতে থাকে। শুরু হয় হট্টগোল-গোলযোগ। ব্যবসায়ীরা দাবি তোলেন, তাঁদের জরিমানার টাকা ফেরত দিতে হবে, ভ্রাম্যমাণ আদালতের অভিযান বন্ধ করতে হবে।
গোলযোগের এ ঘটনার সংবাদ সংগ্রহ ও ভিডিও চিত্র ধারণের সময় দৈনিক সময়ের সমীকরণ-এর বিশেষ প্রতিবেদক এস এম শাফায়েত ও তাঁর সঙ্গে থাকা সার্কুলেশন সহকারী তৌহিদুর রহমান তপুর ওপর হামলা করেন বেশ কয়েকজন। ভিডিও চিত্রে দেখা যায়, ডান পাশ থেকে জনি নামের এক যুবকসহ কয়েকজন প্রথমে তপুর ওপর হামলা চালিয়ে তাঁর হাতে থাকা স্মার্টফোনটি আছড়ে ভেঙে ফেলেন। এরপর এস এম শাফায়েতের ওপর চড়াও হন তাঁরা। তখনও ভিডিও চিত্র ধারণ অবিরত ছিল। এ অবস্থায় হামলাকারীদের মধ্যে থেকে মামুন ওরফে বগলা মামুন নামের এক ব্যক্তি শাফায়েতের শার্টের কলার চেপে ধরে টেনে হেঁচড়ে তাঁর হাতে থাকা স্মার্টফোনটি কেঁড়ে নেওয়ার চেষ্টা করেন। শাফায়েত ফোনটি পকেটে নিয়ে দুহাতে চেপে ধরলে ফোন না নিতে পেরে মামুন, জনি, বাতেনসহ ১০-১২ জন তাঁকে মারধর শুরু করেন। এমন পরিস্থিতিতে স্থানীয় কয়েকজন তাঁদের ঘটনাস্থল থেকে চলে যেতে সাহায্য করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এনডিসি সিব্বির আহমেদ বলেন, উপযুক্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত মূল্য তালিকা না টাঙিয়ে ইচ্ছামতো পণ্য বিক্রির প্রমাণও পাওয়া যায়। জরিমানার অর্থ আদায় করা হলে ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন। অভিযানে থাকা দুই সংবাদকর্মী ও পুলিশ সদস্যদের লাঞ্ছিত করেন তাঁরা।
লাঞ্ছিত সংবাদকর্মী এস এম শাফায়েত জানান, অভিযানের খবর পেয়ে তিনিসহ দুজন সংবাদ সংগ্রহে যান। এ সময় ম্যাজিস্ট্রেট ও পুলিশকে ঘেরাও করে রাখার ছবি তুলতে গেলে তাঁকে এবং সহকর্মী তৌহিদুর রহমান তপুকে মারধর করেন ব্যবসায়ীরা। ভেঙে ফেলেন তাঁর ব্যবহৃত একটি স্মার্টফোন। পরে তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘বাজার মনিটরিং করার সময় ব্যবসায়ীরা যে ঘটনা ঘটিয়েছে, তা ন্যক্কারজনক। অবশ্যই এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে আমি এ ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছি।’
চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু গোটা ঘটনাকে অনাকাক্সিক্ষত আখ্যা দিয়ে বলেন, ‘শুধুমাত্র ভুল বোঝাবুঝি থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাজার পরিস্থিতি এখন স্বাভাবিক।’
এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ সমীকরণ পরিবার। সেই সঙ্গে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

পুলিশ-সাংবাদিক লাঞ্ছিত, প্রতিবাদে আজ মাননবন্ধন

আপডেট সময় : ০১:০১:৫৬ অপরাহ্ণ, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯