শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক আহত

  • rahul raj
  • আপডেট সময় : ০১:০০:২৬ অপরাহ্ণ, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির গেটের সঙ্গে ধাক্কা লেগে কাজল (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। কাজলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে স্থানান্তর করেন। আহত যুবক চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গোপালনগর গ্রামের ঈদগাহপাড়ার নূর ইসলামের ছেলে।
জানা যায়, গতকাল সকালে চাচার মোটরসাইকেল নিয়ে একটি হাঁসুয়াসহ মাঠের উদ্দেশে যাচ্ছিলেন কাজল। পথের মধ্যে গোপালপুর গ্রামের ভেতর পৌঁছালে মসজিদের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির গেটের সঙ্গে ধাক্কা লাগলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালের জুনিয়র সার্জারি কনসালট্যান্ট ডা. এহসানুল হক তন্ময় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গতকাল দুপুরেই কাজলের পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীর উদ্দেশে রওনা হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক আহত

আপডেট সময় : ০১:০০:২৬ অপরাহ্ণ, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯