শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, শিক্ষক আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০২:৩৫:৩৪ অপরাহ্ণ, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া রাহাতন নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গেলে মনিরুল ইসলাম নামের এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। আটক হওয়া মনিরুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের হজতুল্লাহর ছেলে। তিনি মিরপুর উপজেলার কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শেখপাড়া রাহাতন নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদ করিম জানান, প্রতারক মনিরুল ইসলাম নিজের নাম পরিবর্তন করে এম এ তারিক আজিজ বলে শিক্ষা মন্ত্রণালয়ের উপপরিদর্শক পরিচয় দিয়ে গত বৃহস্পতিবার কলেজে আসেন। ওই দিন তিনি কলেজে অডিটের নামে বিভিন্ন কাগজপত্র যাচাই-বাছাই করেন। যাওয়ার সময় বৃহস্পতিবার রাতে তাঁকে কল করতে বলেন। রাতে কল করলে শনিবার আরও কাগজপত্র দেখার কথা বলেন এবং টাকা দাবি করেন। সে মোতাবেক তিনি গতকাল শনিবার প্রতিষ্ঠানে আসেন। এ সময় তাঁর আচরণ সন্দেহজনক মনে হলে বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে জানা যায়, তিনি একজন প্রতারক। পরে পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়। পুলিশের কাছে প্রতারক মনিরুল ইসলাম নিজের দোষ স্বীকার করেছেন। এ ঘটনায় শৈলকুপা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, শিক্ষক আটক

আপডেট সময় : ০২:৩৫:৩৪ অপরাহ্ণ, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯