শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

আমঝুপিতে বাল্যবিবাহ, বরের জরিমানা!

  • rahul raj
  • আপডেট সময় : ০২:৪৭:১৪ অপরাহ্ণ, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুরের সদর উপজেলার আমঝুপিতে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে বর শাহিনকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের জেল দিয়েছেন মোবাইল কোর্ট। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মেহেরপুরের সহকারী কমিশনার (ভূমি) মায়েন উদ্দীন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার মেহেরপুরের গাংনী উপজেলার থানাপাড়ার নুর ইসলামের ছেলের সঙ্গে মোহনা খাতুন নামের এক স্কুলছাত্রীর সদর উপজেলার জুগিন্দা গ্রামের মোহনা খাতুনের নানা মো. খোকনের বাড়িতে (আমঝুপি দক্ষিণপাড়া) বিয়ের দিন ধার্য ছিল। খোকনের নাতনি মোহনা খাতুন মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। মোহনা খাতুনের বিয়ে হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মায়েন উদ্দীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিয়ের আসর থেকে বর শাহিনকে আটক করা হয়। পরে আমঝুপি ইউনিয়ন পরিষদে মোবাইল কোর্ট বসিয়ে তাঁকে এ জরিমানা করা হয়। মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মায়েন উদ্দীন জানান, বাল্যবিবাহ বিরোধী আইন ৭ (ক) ২০১৭ (১) ধারা মোতাবেক এ রায় দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

আমঝুপিতে বাল্যবিবাহ, বরের জরিমানা!

আপডেট সময় : ০২:৪৭:১৪ অপরাহ্ণ, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯