মঙ্গলবার | ৭ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় নদীতে নৌকা ডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ দুই জেলে Logo বোরো আবাদে পানির সংকট: দেওয়ানখালী খালে ইজারাদারের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন Logo জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে চালু হলো ডিজিটাল ফুয়েল কার্ড Logo খুবিতে ‘নৈয়ায়িক সন্ধ্যা’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠানের আয়োজন  Logo থানা চত্বরে সাংবাদিকদের ওপর হামলা, মামলা না হওয়ায় সরকারি সংবাদ বর্জনের ঘোষণা Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার 

চুয়াডাঙ্গায় লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি!

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৬:৫৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার শহরতলীর দৌলাতদিয়াড়ে রাতের আঁধারে ঘর থেকে ভ্যানিটি ব্যাগসহ লক্ষাধিক টাকার সোনার গয়না চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে দৌলাতদিয়াড় মারকাজ মসজিদ এলাকার তারিক আলী নামের একজন ভাড়াটের ঘরে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যায় সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন ভাড়াটে তারিক আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করা দৌলাতদিয়াড় মারকাজ মসজিদ এলাকার ভাড়াটে তারিক আলী ও তাঁর পরিবারের সদস্যরা রাতে খাওয়া-দাওয়া করে ঘরের জানালা খোলা রেখেই ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন, দেওয়ালে টাঙানো ভ্যানিটি ব্যাগ নেই। ওই ব্যাগে দুটি সোনার চেইন, এক জোড়া কানের দুলসহ একজোড়া রুপার তৈরি পায়ের নূপুর ছিল। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। তাঁরা ধারণা করছেন, ঘরের খোলা জানালা দিয়েই ভ্যানিটি ব্যাগসহ ব্যাগে রাখা গয়না নিয়ে গেছে চোরে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন ভাড়াটে তারিক আলী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় নদীতে নৌকা ডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ দুই জেলে

চুয়াডাঙ্গায় লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি!

আপডেট সময় : ১১:০৬:৫৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯