শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

১৮ বছরের রাজু এখনো শিশু!

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:২৩:০৪ অপরাহ্ণ, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:১৮ বছরের ইমতিয়াজ হোসেন রাজু এখনো শিশু। যে বয়সে তাঁর কলেজে পড়ার কথা, খেলবে বন্ধুদের সঙ্গে। অথচ সেই বয়সে এখনো মায়ের আঁচলে মুখ লুকায় রাজু। হরমোনজনিত কারণে রাজুর শারীরির বৃদ্ধি ঘটেনি। রাজু ঝিনাইদহ সদর উপজেলার উত্তরনারায়ণপুর গ্রামের মনিরুজ্জামান মিঠুর ছেলে। তাঁর শরীরের উচ্চতা চার ফুট। চলাফেরা-কথাবার্তা একেবারেই শিশুর মতো।
এদিকে, পেশায় দর্জি মনিরুজ্জামান মিঠু ছেলের চিকিৎসার জন্য সাধ্যমতো অনেক কিছুই করেছেন। কিন্তু কোনো সাফল্য পাননি। আর এ চিকিৎসা করাতে গিয়ে দার্জি পিতার সবকিছুই শেষ হয়ে গেছে। এখন তাঁর বসতবাড়ির ভিটে ছাড়া কোনো জায়গা-জমি নেই। রাজুর মা জানান, ছোট অবস্থায় রাজু খুব কান্নাকাটি করতেন। হাঁটা শিখছে, এমন অবস্থায় তাঁর শরীরের মাংসপেশি শক্ত হতে থাকে। এরপর তাঁকে ডাক্তারের কাছে নেওয়া হয়, কিছু দিন চিকিৎসা করানো পর অর্থের অভাবে থেমে যায় চিকিৎসা। গত বছর ভারতের চিকিৎসক শুভদ্বীপ প্রামাণিকের কাছে চিকিৎসা করানো হয়েছে। ডাক্তার জানিয়েছেন, হরমোনজনিত কারণে তাঁর শরীরের এমন অবস্থা সৃষ্টি হয়েছে। আরও আগ থেকে চিকিৎসা করাতে পারলে ভালো হতো।
বিষয়টি নিয়ে ঝিনাইদহের শিশু বিশেষজ্ঞ ডা. অলোক কুমার সাহা জানান, সাধারণত জন্মের ১৫ দিন পর থেকে এসব রোগীর চিকিৎসা শুরু করাতে পারলে ভালো হয়। এখন তাঁর বয়স ১৮ বছর। এ অবস্থায় তাঁর শারীরিক বৃদ্ধি ঘটানো প্রায় অসম্ভব। স্থানীয় সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন জানান, ‘আমি ছেলেটির সম্পর্কে শুনেছি। কাগজপত্র দিলে আমি তাঁকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেব।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

১৮ বছরের রাজু এখনো শিশু!

আপডেট সময় : ০৬:২৩:০৪ অপরাহ্ণ, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯