শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

চুয়াডাঙ্গা হাসপাতালে অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:১৭:০১ অপরাহ্ণ, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরের কোনো এক সময় ওই বৃদ্ধের মৃত্যু হয় বলে ধারণা করছেন হাসপাতালের চিকিৎসকেরা। জানা যায়, গত ২৮ আগস্ট রাত আটটার দিকে মালেক উকিল নামের এক ব্যক্তি পুলিশের সহায়তায় গুরুতর অসুস্থ অবস্থায় অজ্ঞাতনামা ওই বৃদ্ধকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি রাখেন। দুই-এক দিন হাসপাতালের বারান্দায় রাখা হয় তাঁকে। পরবর্তীতে ওই বৃদ্ধকে হাসপাতালের সিঁড়ির নিচে রাখা হয়। সেখানেই তাঁকে চিকিৎসা দেওয়া হয়। গতকাল শনিবার সকালে হাসপাতালের নিয়মিত ভর্তি রোগী দেখার সময় ওই বৃদ্ধকে মৃত অবস্থায় পাওয়া যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির জানান, গত ২৮ আগস্ট রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে অজ্ঞাতনামা ওই বৃদ্ধকে ভর্তি করা হয়। পরবর্তীতে হাসপাতালের পক্ষ থেকে তাঁকে যতটুকু সম্ভব চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল মারা যান। অজ্ঞাতনামা বৃদ্ধের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত ওই বৃদ্ধের লাশের ময়নাতদন্ত শেষে অজ্ঞাতনামা লাশ দাফনকারী সংস্থা ‘আঞ্জুমান মফিদুল ইসলাম’-এর মাধ্যমে গতকাল জান্নাতুল মাওলা কবরস্থানে লাশ দাফন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

চুয়াডাঙ্গা হাসপাতালে অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ০৬:১৭:০১ অপরাহ্ণ, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯