শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

দক্ষ ও যোগ্যতাসম্পন্ন নারী নেতাদের তালিকা হস্তান্তর

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:২১:৫৩ অপরাহ্ণ, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪৮ বার পড়া হয়েছে

মেহেরপুরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নবিষয়ক গোলটেবিলে আ.লীগ-বিএনপি নেতারা
নিউজ ডেস্ক:মেহেরপুরে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সুদৃঢ় করতে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা এক গোলটেবিল বৈঠকে মিলিত হন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। ‘নারীর জয়ে সবার জয়’ ক্যাম্পেইনের আওতায় গোলটেবিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাসুদ অরুন ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।
অন্যদের মধ্যে আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বসিরা পলি, মেহেরপুর সদর যুব মহিলা লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতা, মুজিবনগর যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুন, পৌর যুব মহিলা লীগের সভাপতি রোকসানা কামাল রুনু, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম খোকন প্রমুখ।
বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহম্মদ বিজন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর জেলা মহিলা দলের সভাপতি রোমান আহমেদ রুমা, সাংগঠনিক সম্পাদক দিলরুবা খাতুন, সদস্য নাজমা আক্তার, খালেদা ইয়াসমিন, রশিদা বেগম, রিনা আক্তার, সাদিয়া বেগম, মৌসুমী আক্তার প্রমুখ।
গোলটেবিল বৈঠকে দলের দক্ষ ও যোগ্যতাসম্পন্ন নারী নেতাদের তালিকা দলের স্থানীয় পর্যায়ের জেষ্ঠ্য নেতাদের কাছে হস্তান্তর করা হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পলিটিক্যাল ফেলো হিসেবে উপস্থিত ছিলেন এ কে আজাদ সাগর, মিজানুর রহমান হিরন ও সাহনেওয়াজ সোহান। গোলটেবিল বৈঠকের সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের খুলনা বিভাগীয় রিজিওনাল কো-অর্ডিনেটর আমেনা সুলতানা জয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

দক্ষ ও যোগ্যতাসম্পন্ন নারী নেতাদের তালিকা হস্তান্তর

আপডেট সময় : ০৬:২১:৫৩ অপরাহ্ণ, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯