শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

গাংনীতে ফেনসিডিলসহ চারজন আটক, ট্রাক জব্দ

  • rahul raj
  • আপডেট সময় : ১০:০৭:৩৬ পূর্বাহ্ণ, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর পুলিশ চেকপোস্ট থেকে ৪৬০ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে গাংনী থানার একটি টিম এ অভিযান চালায়। এ সময় জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাক। আটক হওয়া ব্যক্তিরা হচ্ছেন রাজশাহীর বাঘা উপজেলার নুরু সরদারের ছেলে ট্রাকের চালক রাজিব সরদার, মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের জামরুল ইসলামের ছেলে টিপু, একই গ্রামের সদর আলীর ছেলে স্বপন ও আয়ুব আলীর ছেলে আবেদ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, মাদক কারবারিরা ট্রাকে করে সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছেন, এই মর্মে সংবাদ পায় পুলিশ। এ সময় পুলিশের একটি টিম আকুবপুর নামক স্থানে অবস্থান নেয় ও যানবাহন তল্লাশি চালায়। সে সময় ট্রাক নম্বর কুষ্টিয়া ট-১১-২০০৯ তল্লাশিকালে চালকের টুলবক্সে তিনটি বস্তায় রাখা ৪৬০ বোতল ফেনসিডিল পাওয়া গেলে চারজনকে আটক করা হয়। জব্দ করা হয় ট্রাকটি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা করে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের এ কর্মকর্তা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

গাংনীতে ফেনসিডিলসহ চারজন আটক, ট্রাক জব্দ

আপডেট সময় : ১০:০৭:৩৬ পূর্বাহ্ণ, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯