শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে জেলা প্রশাসক

  • rahul raj
  • আপডেট সময় : ১০:০৪:২২ পূর্বাহ্ণ, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

যুবসমাজ খেলাধুলায় সম্পৃক্ত থাকলে অপরাধ কমে যাবে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেছেন, ‘চুয়াডাঙ্গা একটি সীমান্তবর্তী জেলা। এখানে অনেকে মাদক ও চোরাচালানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যদি এ খেলাধুলার অঙ্গনটাকে সব সময় সক্রিয় রাখা যায় এবং তরুণ বয়সের ছেলে-মেয়েদেরকে, শিশু-কিশোর-কিশোরী তথা আমাদের যুবসমাজকে যদি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা যায়, তাহলে মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ কর্মকা-ে তাঁরা জড়াতে পারবে না। এ জন্য খেলাধুলার গুরুত্ব অনেক।’চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেছেন, ‘চুয়াডাঙ্গা একটি সীমান্তবর্তী জেলা। এখানে অনেকে মাদক ও চোরাচালানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যদি এ খেলাধুলার অঙ্গনটাকে সব সময় সক্রিয় রাখা যায় এবং তরুণ বয়সের ছেলে-মেয়েদেরকে, শিশু-কিশোর-কিশোরী তথা আমাদের যুবসমাজকে যদি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা যায়, তাহলে মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ কর্মকা-ে তাঁরা জড়াতে পারবে না। এ জন্য খেলাধুলার গুরুত্ব অনেক।’গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়নের নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তইউনিয়ন জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  টুর্নামেন্টের উদ্বোধনকালে জেলা প্রশাসক এসব কথা বলেন।উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক আরও বলেন, ‘৯০-এর দশকে আমাদের ফুটবল অঙ্গনে রমরমা ভাব ছিল। আমরা আবাহনী-মোহামেডান বলে গলা ফাটাতাম। এ দলগুলোর খেলার দিন এলেই গ্রাম-গঞ্জে মানুষ একটা সাদা-কালো টিভি নিয়ে বসে যেত। খেলা দেখার একপর্যায়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হত। বিভিন্ন কারণে সেই দেশীয় ফুটবলের আর জয়জয়কার নেই। তবে আমি আশাবাদী, বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে অনেক ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে। যারা ভবিষ্যতে আমাদের দেশীয় ফুটবলকে নেতৃত্ব দেবে এবং অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এনডিসি সিব্বির আহমেদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী আলম মিলি, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুখছানা ছন্দা, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের, শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আবু হাসানুজ্জামান মানিক এবং তিতুদহ ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন মহিলা লীগের নেত্রী লাইলা শিরিন, শম্পা ফেরদৌসী প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন বেগমপুর ইউপি সচিব আসাবুল হক মাসুদ। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসকসহ অতিথিরা। এরপর স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে ১০টি বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। উদ্বোধনী দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় পদ্মবিলা লায়ন একাদশ ও মোমিনপুর টাইগার একাদশ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে মাঠে নামে দুই দলের খেলোয়াড়েরা। নকআউট ভিত্তিক এ ম্যাচের প্রথমার্ধে কোনো গোল আসে না। দ্বিতীয়ার্ধে প্রথম গোল পায় মোমিনপুর টাইগারেরা। তবে তাদের দেওয়া গোলের জবাবে দুটি গোল করে জয় ছিনিয়ে নেয় পদ্মবিলা লায়ন একাদশ। উল্লেখ্য, নকআউট ভিত্তিক এ টুর্নামেন্টে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাতটি দল অংশগ্রহণ করবে। আগামী ১২ সেপ্টেম্বর একই মাঠে ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান হবে বলে জানান আয়োজকেরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে জেলা প্রশাসক

আপডেট সময় : ১০:০৪:২২ পূর্বাহ্ণ, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯