শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

দামুড়হুদায় শিশুকে ইট দিয়ে আঘাতের অভিযোগ!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২০:০৯ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ আগস্ট ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদায় রাত্রী খাতুন (৬) নামের এক শিশুকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। গত শনিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় অচেতন অবস্থায় শিশু রাত্রীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত শিশু দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গুচ্ছগ্রামের ষাটপাড়ার বদর উদ্দীন ও সালমা বেগমের মেয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়, সালমা বেগমের বোনের মেয়ে আপ্রিলা খাতুনের (১৮) সঙ্গে প্রতিবেশী আইজালের ছোট ছেলে সোহেল রানার বিয়ে দেন সালমা বেগম। এ নিয়ে আইজালের বড় ছেলে ইয়ামিনের সঙ্গে তাঁদের বিবাদ চলে আসছিল। গত শনিবার ইয়ামিনের বাড়িতে এ বিয়ে নিয়ে ঝগড়া হয়। এ সময় সালমা বেগম ও শিশু রাত্রী সেখানে গেলে ঝগড়ার একপর্যায়ে ইয়ামিন একটি আধলা ইট দিয়ে রাত্রীর মাথায় আঘাত করলে রাত্রী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের সদস্যরা রাত্রীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাত্রীকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান রাত্রীর পিতা বদর উদ্দীন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন জানান, রাত্রীর সিটি স্ক্যান রিপোর্টে দেখা গেছে, ইটের আঘাতে শিশুটির চোখের পাশের একটি হাড় ভেঙে গেছে। তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

দামুড়হুদায় শিশুকে ইট দিয়ে আঘাতের অভিযোগ!

আপডেট সময় : ১০:২০:০৯ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ আগস্ট ২০১৯