শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

দর্শনা পৌর ছাত্রলীগ সভাপতি ববি ইয়াবাসহ আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২৩:১৩ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ আগস্ট ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববিকে (২৮) ইয়াবাসহ আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ পিস ইয়াবা বড়ি। আটক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু ফুলতলা গ্রামের আব্দুল খালেকের ছেলে। তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার পিএসসি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি টহল দল গতকাল শুক্রবার বিকেলে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামে অভিযান চালায়। এ সময় রফিকুল ইসলাম ববি নামের এক যুবককে মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ২০ পিস ইয়াবা। এ ঘটনায় বিজিবির মুন্সিপুর বিওপির নায়েক জুলহাস আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দামুড়হুদা থানায় মামলা করে তাঁকে সোর্পদ করেন। দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, আজ শনিবার সকালে ছাত্রলীগের নেতা ববিকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

দর্শনা পৌর ছাত্রলীগ সভাপতি ববি ইয়াবাসহ আটক

আপডেট সময় : ১১:২৩:১৩ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ আগস্ট ২০১৯