শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

আলমডাঙ্গায় উদ্ধার কিশোরীর পরিচয় মিলেছে

  • rahul raj
  • আপডেট সময় : ১১:১২:১১ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ আগস্ট ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: আলমডাঙ্গা রেলস্টেশন থেকে উদ্ধার হওয়া কিশোরীর পরিচয় মিলেছে। গতকাল শুক্রবার তার পিতা আলমডাঙ্গার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ওই কিশোরী মানসিক প্রতিবন্ধী উল্লেখ করে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেছেন। এ সময় পুলিশ ওই কিশোরীর পিতার কাছ থেকে লিখিত নিয়ে তাকে তার পিতার হাতে তুলে দেয়।
জানা গেছে, গত বুধবার আলমডাঙ্গা রেলস্টেশনে এক কিশোরী ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে সে জানিয়েছিল, তার নাম মিষ্টি খাতুন। সে ছোটবেলা থেকে রাজশাহীর মসজিদ মোড়ের রাজ নামের এক ভদ্রলোকের বাসায় আট বছর ধরে কাজ করত। সেই থেকে তাদের ছাড়া সে আর কাউকে চেনে না। এমনকি তার পিতা-মাতার নামও সে জানে না। বুধবার সকালে বাসার মালিক রাজ ও তাঁর পরিবারের লোকজন বিদেশে চলে যাচ্ছেন জানিয়ে ওই কিশোরীকে তাঁরা কপোতাক্ষ ট্রেনে তুলে দেন। পরে বেলা ১১টার দিকে ওই কিশোরী আলমডাঙ্গা রেলস্টেশনে নামে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হারদী হাসাপাতলে পাঠিয়ে দেন। সে দিন থেকেই ওই কিশোরী হারদী হাসপাতালেই ডাক্তারের তত্ত্বাবধানে ছিল।
এদিকে, এ সংবাদ বিভিন্ন পত্র-পত্রিকাসহ ফেসবুকে প্রচার হলে ওই কিশোরীর পরিবারের লোকজনের নজরে আসে। পরে গতকাল শুক্রবার ওই কিশোরীর পিতা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামের জিয়ারুল মোল্লা আলমডাঙ্গার হারদী হাসপাতালে আসেন। তিনি জানান, তাঁর কন্যার নাম মিষ্টি নয়, বিথি খাতুন। সে মানসিক প্রতিবন্ধী। কিছু দিন আগেও এভাবে সে বাড়ি থেকে কুষ্টিয়া শহরে চলে গেলে পরে তাকে খুঁজে নিয়ে আসা হয়। তথ্য-প্রমাণসহ লিখিত দিয়ে তিনি তাঁর কন্যাকে পুলিশের কাছ থেকে বাড়ি নিয়ে যান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

আলমডাঙ্গায় উদ্ধার কিশোরীর পরিচয় মিলেছে

আপডেট সময় : ১১:১২:১১ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ আগস্ট ২০১৯