শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার

জীবননগরে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

  • rahul raj
  • আপডেট সময় : ১১:১৮:৪৪ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ আগস্ট ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:জীবননগরে এক বৃদ্ধ প্রতিবন্ধীর জমি জোরপূর্বক দখল ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। শেষ সম্বল জমিটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ওই বৃদ্ধ প্রতিবন্ধী ও তাঁর স্ত্রী। জমিটি ফেরত পাওয়ার জন্য তাঁরা প্রতিনিয়ত ছুটছেন বিভিন্ন মহলে। জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
বৃদ্ধ প্রতিবন্ধী দাউদ মিয়ার (৬৭) স্ত্রী অভিযোগ করে বলেন, ‘আমরা যে জমিতে বসবাস করে আসছি, এটি খাস জমি। আমরা এখানে ৩৫ বছর বাস করছি। তিন দিন আগে বৃষ্টির কারণে আমাদের বাড়িতে পানি ওঠে। এ জন্য কয়েক দিন আমার ছেলের বাড়িতে ছিলাম। এ সুযোগে একই পাড়ার আবুল মল্লিকের ছেলে শাজাহান, জাহাঙ্গীর, সুফির ছেলে মনি, কালামের ছেলে খোকনসহ বেশকিছু লোকজন আমার শেষ সম্বল দুই কাঠা জমির ওপর তৈরি করা মাটির ঘরটি ভেঙে রাতারাতি দখল করে। আমি ঘর ভাঙার কথা জানতে গেলে তারা বলে, এ জমির মালিক তারা, তাই তাদের জমি তারা ফেরত নিয়েছে। তারা আরও বলে, এখান থেকে চলে না গেলে তারা আমাদের পুলিশ দিয়ে ধরিয়ে দেবে। আমরা এখন নিঃস্ব হয়ে বসে আছি।’
প্রতিবেশীরা জানান, প্রতিবন্ধী দাউদ মিয়া দীর্ঘদিন ওই জমিতে বসবাস করে আসছেন। তা ছাড়া ওই জমিটি ছিল এক হিন্দুর। কিন্তু শাজাহানরা জমিটা দখল নেওয়ার জন্য জোরপূর্বকভাবে তাঁদের ঘরটা ভেঙে দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, অসহায় বৃদ্ধ প্রতিবন্ধী দাউদ মিয়া ও তাঁর স্ত্রী তাঁদের শেষ সম্বল ওই বসতভিটায় ভেঙে দেওয়া ঘরের মধ্যে বসে আহাজারি করছেন। ওয়ার্ড মেম্বার আব্দুল মোমিন বলেন, দাউদ মিয়া যে জমিতে বসবাস করে আসছেন, সে জমিটি খাস জমি। শাজাহানরা তাঁদের ওই জমিতে থাকতে দেন। কিন্তু জমিটিতে দাউদ না থেকে অন্যকে দিয়েছেন। এ জন্য শাজাহানরা জমিটা দখল নিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

জীবননগরে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

আপডেট সময় : ১১:১৮:৪৪ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ আগস্ট ২০১৯