শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

গাঁজা, ফেনসিডিলসহ দুই নারী আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৩৯:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

দর্শনা ও আকন্দবাড়িয়ায় জেলা টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান

নিউজ ডেস্ক:দর্শনা ও আকন্দবাড়িয়ায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির সমন্বয়ে গঠিত জেলা টাস্কফোর্স। এ অভিযানে দুই নারীকে আটক করা হয়েছে। এ সময় আটক হওয়া আসামিদের নিকট থেকে দুই কেজি গাঁজা ও পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক দুই নারীসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।জেলা টাস্কফোর্স সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স টিমের পরিচালক চুয়াডাঙ্গা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সিব্বির আহম্মেদ, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও চুয়াডাঙ্গা-৬ বিজিবি জোয়ানরা গতকাল সোমবার দুপুর ১২টার দিকে প্রথম অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়ার গাঙেরধার পাড়ায়। এ সময় মৃত আজিবর ম-লের স্ত্রী শাহানারাকে পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক করেন তাঁরা। অপর দিকে, গতকাল বেলা দেড়টার দিকে এ টাস্কফোর্স টিমটি দামুড়হুদার দর্শনা পৌর এলাকার হল্ট চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন পাড়ার আশার বাড়িতে আরেকটি অভিযান চালায়। এ সময় দুই কেজি গাঁজাসহ আশার স্ত্রী জাহানারা বেগমকে আটক করা হয়।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, টাস্কফোর্স টিমের পক্ষ থেকে দুই নারীকে আটক করে তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে পৃথক পৃথক থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

গাঁজা, ফেনসিডিলসহ দুই নারী আটক

আপডেট সময় : ১২:৩৯:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯