রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী বনি গ্রেপ্তার

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৪৪:৫০ অপরাহ্ণ, সোমবার, ৫ আগস্ট ২০১৯
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর শহরের আলোচিত মাদক ব্যবসায়ী রেলপাড়ার বনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে রেলপাড়া এলাকায় বনির নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রোববার আদালতে সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ আগস্ট বিকেলে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ আরামপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চিহ্নিত মাদক কারবারি বাবুকে তাঁর নিজ বাড়ি থেকে ৪৩ বোতল ফেনসিডিল, ৭০টি ফেনসিডিলের খালি বোতলসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ফেনসিডিল সরবরাহকারীদের সন্ধান পায় পুলিশ। রেলপাড়ার আল আমিন শেখের ছেলে রনি ও বনি বাবুর কাছে ফেনসিডিল সরবরাহ করতেন। ওই মামলাতে বনি ও তাঁর ভাই রনিকে পলাতক আসামি দেখিয়ে মামলা করে পুলিশ। গত শনিবার রাতে চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (টিএসআই) ওহিদুল ইসলাম ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রেলপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে বনিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার বনি একাধিক মাদক মামলার আসামি। ওই মামলায় অপর আসামি বনির ভাই রনিকে এখনো আটক করতে পারেনি পুলিশ। তবে তাঁকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেপ্তার বনিকে গতকাল রোববার আদালতে সোপর্দ করলে তাঁকে জেলহাজতে প্রেরণ করেন আদালত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী বনি গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪৪:৫০ অপরাহ্ণ, সোমবার, ৫ আগস্ট ২০১৯