রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

অনুদান দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৭:২৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ৫ জুলাই ২০১৯
  • ৭৩৯ বার পড়া হয়েছে

মেহেরপুরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, আহত ক্রীড়াবিদ ও সংগঠনে
নিউজ ডেস্ক:মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুদান প্রদান করা হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম)। অনুষ্ঠানে মেহেরপুরের বিভিন্ন এলাকার ৬১টি ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিকভাবে অনুদান প্রদান করাসহ সরকারি শিশু পরিবারে টেলিভিশন, মুজিবনগর সরকারি শিশু পরিবারে গ্রামীণ চুলা ও বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপরিচালক মো. তৌফিকুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশন হতে প্রাপ্ত আহত ও অসামর্থ্য ক্রীড়াবিদ ও সংগঠনের মধ্যে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন উপস্থিত থেকে ১৫ জন ক্রীড়াবিদ ও সংগঠনের মধ্যে ১৫ হাজার টাকা করে চেক প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার মোহম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব কে এম আতাউল হাকিম লাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

অনুদান দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

আপডেট সময় : ১০:৩৭:২৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ৫ জুলাই ২০১৯