রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা

বিপুল পরিমাণ ডলার-রুপিসহ আটক ১

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৫:১৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ৫ জুলাই ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে বিজিবির অভিযান
নিউজ ডেস্ক:
দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) থেকে ১৮ হাজার মার্কিন ডলার, প্রায় ৫ হাজার ভারতীয় রুপি, ১টি ভিভো মোবাইল ফোনসহ এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে তাঁকে আটক করে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, আটক ওই যাত্রীর নাম মিজানুর রহমান (২২)। তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার চরদুপুর বালিকাকান্দি গ্রামের রতন ব্যাপারীর ছেলে। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া ডলার ও রুপিগুলোর বাংলাদেশি মুদ্রায় মূল্য ১৫ লাখ ১৭ হাজার ৭৪৬ টাকার সমপরিমাণ। ৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক নিস্তার আহমেদ জানান, বাংলাদেশি পাসপোর্টধারী একজন যাত্রী বিপুল পরিমাণ ডলার নিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকছেন, এমন খবর পান তাঁরা। পরে আইসিপি চেকপোস্টে সন্দেহভাজন যাত্রী মিজানুর রহমানকে আটক করা হয়। এ ঘটনায় মিজানুর রহমানের নামে মামলা করেছে বিজিবি। ডলারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। পরে রুপি, মোবাইল ও ডলার জমা দেওয়া ট্রেজারির চালানসহ তাঁকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস

বিপুল পরিমাণ ডলার-রুপিসহ আটক ১

আপডেট সময় : ১০:৩৫:১৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ৫ জুলাই ২০১৯