রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

কালীগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৪:০৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ৫ জুলাই ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের একটি গাছ থেকে হোসেন আলী (৬০) নামের এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর মুখের মধ্যে রুমাল ঢোকানো ছিল। পাশেই পড়ে ছিল একটি ব্যাগে আম, ছাতা ও পায়ের জুতা। গতকাল বৃহস্পতিবার সকালে গাছের একটি ডালে বাঁধা রশিতে তাঁর মরদেহ ঝুলে ছিল। হোসেন আলী বাবরা গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে। এলাকাবাসীর ধারণা, হত্যার পর পা বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা।
নিহত হোসেন আলীর দুলাভাই ভিকু জানান, গত বুধবার বিকেলে সদর উপজেলার গান্নার গরুর হাটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন হোসেন আলী। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সকালে মাঠে কৃষকেরা হোসেন আলীর মরদেহ গাছে ঝুলতে দেখে তাঁদের খবর দেন। ব্যবসায়ী হোসেন আলী গান্না বাজার থেকে ৬০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরবেন বলে জানিয়ে যান। পরিবারের ধারণা, তাঁর কাছে থাকা টাকা ছিনতাই করতেই তাঁকে হত্যা করা হয়েছে। আবার পাওনা টাকা চাইতে গিয়ে হত্যার শিকার হতে পারেন, এমন কথাও শোনা যাচ্ছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, সকালে বাবরা গ্রামের একটি আমগাছে হোসেন আলীর মরদেহ ঝুলে ছিল। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, কী কারণে হত্যার করা হলো, তা তদন্ত করে দেখছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

কালীগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:৩৪:০৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ৫ জুলাই ২০১৯