সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

সাইবার নিরাপত্তায় এনবিআরকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৪:৫৬ অপরাহ্ণ, সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সাইবার নিরাপত্তার ঝুঁকিতে থাকা সরকারি ২১টি সংস্থার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অন্যতম। এজন্য এনবিআরকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।
গতকাল রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ে ‘ডিজিটাল এনবিআর এ সাইবার নিরাপত্তা কার্যক্রম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তার ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ছাড়াও বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-সহ সরকারের ২১টি প্রতিষ্ঠানকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে এনবিআর প্রস্তুতি গ্রহণ করেছে, আমরা তাদের সহায়তা করে যাচ্ছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এনবিআর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডিজিটাল এনবিআর গঠনের ক্ষেত্রে সহযোগিতা করতে পেরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গর্ববোধ করি। বাংলাদেশ ব্যাংকসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় সাইবার হামলার পর সময় এসেছে সাইবার নিরাপত্তা নিয়ে ভাববার। তথ্য নিরাপত্তার বিষয়কে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে।’

তিনি বলেন, ‘নিবন্ধিত করদাতার সংখ্যা ২৭ লাখ হয়েছে। দিনদিন এ সংখ্যা বাড়ছে। এসব করদাতার তথ্য নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। এখানে টাকা না থাকলেও অনেক তথ্য রয়েছে। হ্যাকাররা এসব তথ্য চুরি করে অনেক বড় দুর্ঘটনা ঘটাতে পারে। এনবিআর রাজস্ব আদায়ের জন্য যেভাবে ইন্টেলিজেন্স ব্যবহার করে সেভাবে সাইবার নিরাপত্তা হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এটি সরকারের অগ্রাধিকার। তাই আমরা পার্টনারশিপ করে কাজ করছি এবং আজকে আমাদের আইটি টিম ও এনবিআর টিমের একসাথে বসা হয়েছে।’

পলক বলেন, ‘সাইবার অ্যাটাকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮১ বিলিয়ন ডলার চুরি হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ক্ষেত্রে যে সাইবার ক্রাইম হয়েছে, তা আমাদের প্রচলিত ধারণার বাইরে। এটি ছিল ব্যতিক্রমধর্মী সাইবার অ্যাটাক। এ ধরণের অপরাধ রোধে ফিলিপাইন বা অন্য দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদার করা দরকার। তা না হলে যে কোনো সময় এর থেকেও বড় ধরণের চুরি হওয়া সম্ভব।’

আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা ফিজিক্যাল সিকিউরিটির জন্য অনেক টাকা খরচ করে থাকি কিন্তু সাইবার সিকিউরিটির জন্য তেমন খরচ করি না। আমাদের এখন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ দরকার।’
সেমিনারে সাইবার নিরাপত্তা বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিমন্ত্রী। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে আইটি বিশেষজ্ঞ ও বেসিসের সভাপতি মোস্তফা জব্বার বলেন, ‘ডিজিটাল প্রযুক্তি পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার। কেবল ডিজিটালাইজেশনের অভাবে পুরো রাষ্ট্রকে নস্যাৎ করা সম্ভব।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ৯৬ ভাগ মানুষ ইংরেজিতে দক্ষ নয়। তাদের কাছে পৌঁছতে হলে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে বাংলার ব্যবহার বৃদ্ধি করতে হবে। তা না হলে সামনে এগিয়ে যাওয়া যাবে না।’
সভাপতির বক্তব্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও  এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘আমাদের চিন্তার বিষয় অনেক প্রসারিত হয়েছে। এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। ভবিষ্যতে এনবিআর ও আইসিটি মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে।’
সেমিনারে আইটি সেক্টরের বিশেষজ্ঞ, কর্মকর্তা ও এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি

সাইবার নিরাপত্তায় এনবিআরকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে !

আপডেট সময় : ১২:৪৪:৫৬ অপরাহ্ণ, সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০১৭