রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

১৪ বছর পর স্ত্রীর অন্যত্র বিয়ে…!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২১:৪১ পূর্বাহ্ণ, সোমবার, ১ জুলাই ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় ১৪ বছর সংসার করার পর এক সন্তানের জননী নগদ টাকা ও সোনার গয়না হাতিয়ে নিয়ে অন্যত্র বিয়ে করেছেন, এমনই এক অভিযোগ নিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দারস্থ হন সদর উপজেলার হায়দারপুরের মিঠু।
অভিযোগ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়ার মৃত আব্দুলের মেয়ে পারুলের সঙ্গে ১৪ বছর আগে সদর উপজেলার হায়দারপুর গ্রামের তাহাজ্জেদ মল্লিকের ছেলে মিঠুর পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের দাম্পত্য জীবনে আপন (১২) নামের একটি পুত্রসন্তান রয়েছে।
অভিযোগকারী মিঠু জানান, ‘৪ মাস পূর্বে পাবনা জেলার সূর্যনগর থানার শামসুল মোল্লার ছেলে শাহিনের প্ররোচনায় পড়ে আমার স্ত্রী পালিয়ে যায়। এ সময় আমার বাড়ি থেকে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের সোনা ও নগদ ৭ লাখ ৭০ হাজার টাকা নিয়ে শাহিনের সঙ্গে পালিয়ে বিয়ে করে সে। পরে আমার স্ত্রীর সঙ্গে মোবাইলে যোগাযোগ হলে সে শাহিনের সঙ্গে বিয়ে করেছে বলে জানায়। তবে আমি এখনো কোনো তালাকনামা পাইনি। গত ২৭ জুন আমার ছেলে আপন শাহিনের বাড়ি পাবনায় চলে যায়। এ ঘটনার পর শাহিন আমার ছেলেকে সিগারেটের জ্বলন্ত আগুন দিয়ে পুড়িয়ে শরীরের বিভিন্নস্থানে ক্ষত সৃষ্টি করে। এ ছাড়া আমাকে মোবাইল ফোনে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি প্রদান করে।’
এ বিষয়ে সদর থানার ওসি আবু জিহাদ খান বলেন, ‘এ ঘটনায় আমি অভিযোগ পেয়েছি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

১৪ বছর পর স্ত্রীর অন্যত্র বিয়ে…!

আপডেট সময় : ১০:২১:৪১ পূর্বাহ্ণ, সোমবার, ১ জুলাই ২০১৯