সোমবার | ৬ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

দর্শনা ছয়ঘরিয়ায় চুরি হওয়া ছাগল উদ্ধার, দুই চোর আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৫৩:১৩ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুন ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দর্শনা ছয়ঘরিয়ার বটতলা বাজার থেকে একটি ছাগল চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ছাগল ঝাঝাডাঙ্গার এক ছাগল ব্যাপারীর বাড়ি থেকে উদ্ধার করেছেন ওই ছাগলের মালিক। এ ঘটনায় গ্রামবাসীর সহযোগিতায় দুই চোরকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গত শুক্রবার ভোরের দিকে ছয়ঘরিয়া গ্রামের বটতলাপাড়ার ওয়াব আলীর ছেলে ইদ্রিস আলীর বাড়ি থেকে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের একটি ছাগল চুরি হয়ে যায়। গ্রামের বিভিন্ন স্থানে ছাগলের মালিক ইদ্রিস ছাগলের খোঁজ করে একপর্যায়ে পাশের গ্রাম ঝাঝাডাঙ্গা মাদরাসাপাড়ার ছাগল ব্যাপারী ও চোরের থোলেনদার সুলতানের ছেলে মালেকের বাড়ি থেকে ছাগলটি উদ্ধার করেন। এ সময় মালেকের কাছে জিজ্ঞাসা করলে মালেক জানান, শুক্রবার ভোরের দিকে ছয়ঘরিয়া গ্রামের বাগানপাড়ার জহিরুদ্দিনের ছেলে পুলিশের তালিকাভুক্ত ডাকাত একাধিক মামলার আসামি বিল্লাল ও একইপাড়ার শরিউত উল্লাহর ছেলে খাজা তাঁর বাড়িতে ছাগল দিয়ে যান। পরে ছাগল মালিক গ্রামের ইউপি সদস্য ও মাতবরদের কাছে বিচার দিলে গতকাল আসরের পর ছয়ঘরিয়া গ্রামের বটতলায় সালিস সভা অনুষ্ঠিত হয়।
সালিশ সভায় ব্যাপারী মালেক ও চোর খাজা হাজির হলে সবার উপস্থিতিতে চোর ও ব্যাপারীর মধ্যে বাধে হট্টগোল। একপর্যায়ে ইউপি সদস্য ও মাতবরদের অনুমতিতে প্রধান চোর বিল্লালকে ডাকতে পাঠান তাঁর বাড়িতে। এ সময় বিল্লাল ও তাঁর স্ত্রী ডাকতে যাওয়া কয়েকজনের ওপর আকস্মিকভাবে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সালিস সভায় আবারও উত্তেজনার সৃষ্টি হয়। পরে পরিস্থিতি এড়াতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সেলিম ঘটনাস্থলে পৌঁছান। এ সময় গ্রামবাসী চোর খাজা ও ব্যাপারী মালেককে পুলিশের হাতে তুলে দেন। গ্রামবাসী জানায়, আলোচিত চোর ও পুলিশের তালিকাভুক্ত ডাকাত সদস্য বিল্লাল প্রায়ই গ্রামে ও পার্শ্ববর্তী গ্রামে গরু-ছাগল চুরিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তাঁর নামে একাধিক মামলাও রয়েছে। তাঁকে আটক না করলে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটতে থাকবে বলে জানান গ্রামবাসী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

দর্শনা ছয়ঘরিয়ায় চুরি হওয়া ছাগল উদ্ধার, দুই চোর আটক

আপডেট সময় : ০৭:৫৩:১৩ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুন ২০১৯