রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

ডাকবাংলা ক্যাম্পের পুলিশ কনস্টেবল ক্লোজ!

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৪৯:১৫ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুন ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহে ছাগলের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ
নিউজ ডেস্ক:মাঠে বেঁধে রাখা ছাগলের সঙ্গে বিকৃত যৌনাচার করার অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের কনস্টেবল মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। গত শুক্রবার দুপুরে তাঁর বিরুদ্ধে ছাগল বলাৎকার করার অভিযোগ ওঠে।
ছাগল মালিক ঝিনাইদহের ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজ-সংলগ্ন মাগুরাপাড়ার রুবেলের স্ত্রী ইয়াসমিন অভিযোগ করেন, ‘আমি প্রতিদিনের মতো ছাগল খুটি মেরে এসেছিলাম। সেখানে ডাকবাংলা কলেজের অব্যবহৃত একটি বাথরুম আছে। বেলা দুইটার দিকে হঠাৎ ছাগলের চিৎকার শুনে আমি ছুটে যাই। গিয়ে দেখি ক্যাম্পের এক পুলিশ আমার ছাগলের সঙ্গে খারাপ কাজে লিপ্ত। সে আমাকে দেখে খুব তাড়াতাড়ি পকেট থেকে মোবাইল ফোন বের করে কানে ধরে কথা বলার ভান করে ক্যাম্পের ভেতর ডুকে পড়ে। সঙ্গে সঙ্গে আমরা ক্যাম্পে যেয়ে বিষয়টা তাদের জানালে তারা সবাই আমাদের চুপ থাকতে বলে এবং জানায় যে তারা এর বিচার করবে।’
এ বিষয়ে ক্যাম্পের ইনচার্জ তৌহিদুল ইসলাম বলেন, মিজানকে পুলিশ লাইনসে ক্লোজ করা হয়েছে। তবে কী কারণে হয়েছে, তা জানি না। তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বিষয়টি এড়িয়ে যান। অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাসও এ বিষয়ে কথা বলতে রাজি হননি। এ ব্যাপারে কনস্টেবল মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে এলাকার চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন ঘটনাটি লোকমুখে শুনেছেন বলে জানান। বিষয়টি নিয়ে মাগুরাপাড়া গ্রামে ছি ছি রব পড়ে গেছে। মানুষের মুখে মুখে এখন এ অনৈতিক কাজের গল্প।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

ডাকবাংলা ক্যাম্পের পুলিশ কনস্টেবল ক্লোজ!

আপডেট সময় : ০৭:৪৯:১৫ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুন ২০১৯