বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ Logo পলাশবাড়ীতে জামায়াতের হামলায় বিএনপি’র এজেন্ট নারী কর্মীসহ ২ জন আহত  Logo ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ শুরু, আজনতার অভিনন্দন Logo দক্ষিণ চট্টগ্রামে বুধবার রোজা শুরু করবেন যারা- Logo রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি Logo ভুট্টায় বিষাক্ত রং মিশিয়ে পশুখাদ্য তৈরি, মিল মালিকের লাখ টাকা জরিমানা Logo শতাধিক নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে চাঁদপুরে বিজয়ীর উদ্যোগে বসন্ত বরন উৎসব Logo প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন Logo আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী Logo খুবির ক্যারিয়ার ক্লাবের ‘মাইন্ড দ্য হ্যাক’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ঝিনাইদহ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কর গুনে ঘুষ আদায়!

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৪৮:৫২ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুন ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহ জেলা খাদ্য নিয়ন্ত্রক নাকিব সাদ সাইফুল ইসলাম কর গুনে ঘুষ আদায় করছেন। এ নিয়ে মাঠে নেমেছেন জেলার মিল মালিকেরা। তাঁদের অভিযোগ, প্রতি কেজিতে সদর উপজেলায় ৫০ পয়সা, আর অন্য ৫ উপজেলায় ৬০ পয়সা করে ঘুষ নির্ধারণ করে তা জোরপূর্বক আদায় করা হচ্ছে। টাকা না দিলে সরকারি গুদামে কোনো মিল মালিক চাল বিক্রি করতে পারছেন না। চুক্তিপত্র স্বাক্ষরের সময় এ টাকা না দিলে বরাদ্দপত্র মিলছে না। এভাবে মিল মালিকদের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। মিল মালিকেরা অভিযোগ করেছেন, কেজিপ্রতি হিসাব কষে টাকা নেওয়ায় এবার তাঁদের চাল বিক্রি করতে মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে। কোনো কোনো মিলারকে ৫ থেকে ৬ লাখ টাকাও দিতে হচ্ছে।
তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ জেলার ৬ উপজেলায় এ বছর ১৫ হাজার ৯ শ ২৭ মেট্রিক টন চাল ক্রয় নির্ধারণ করা হয়েছে। সে লক্ষ্যে জেলার ৪৩০ জন মিল মালিককে বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৮ হাজার ৫ শ মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়েছে। আর বাকি ৫ উপজেলায় ৭ হাজার ৪ শ ২৭ মেট্রিক টন বরাদ্দ রয়েছে। এতে মিলারদের হিসাব অনুযায়ী সদর উপজেলায় কেজিপ্রতি ৫০ পয়সা হিসাবে ৪২ লাখ ৫০ হাজার টাকা, আর অন্য ৫ উপজেলায় কেজিপ্রতি ৬০ পয়সা হিসাবে ৪৪ লাখ ৫৬ হাজার ২০০ টাকা আদায় করা হচ্ছে। অর্থাৎ গোটা জেলা থেকে আদায় হবে ৮৭ লাখ ৬ হাজার ২ শ টাকা। মোটা অঙ্কের এ টাকা হাতিয়ে নিচ্ছে জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর।
জেলার শৈলকুপা উপজেলার দেশ আটোর মালিক টিপু সুলতান জানান, তিনি ৬৫০ মেট্রিক টন চাল বিক্রির বরাদ্দ পেয়েছেন। এ বরাদ্দপত্র পেতে তাঁকে খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে ৩ লাখ ৯০ হাজার টাকা উৎকোচ দিতে হয়েছে। চুক্তির সময় এ টাকা দিতে বাধ্য করা হয়েছে। টাকা না দিলে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা স্বাক্ষর করেননি বলে তিনি অভিযোগ করেন।
ঝিনাইদহ সদর উপজেলার বিশ^াস রাইচ মিল ও আলতাফ রাইচ মিলের মালিক আলতাফ হোসেন জানান, তিনি ২ মিল থেকে ৩ মেট্রিক টন চাল বিক্রির বরাদ্দ পেয়েছেন। এ বরাদ্দপত্র নিতে তাঁকে ১ লাখ ৮০ হাজার টাকা দিতে হয়েছে। জোহান ট্রেডার্সের মালিক মোয়াজ্জেম হোসেন জানান, শুধু চাল বিক্রিতে নয়, এবার মিলারদের লাইসেন্স নবায়নে অতিরিক্ত পয়সা দিতে হচ্ছে। প্রতিটি লাইসেন্সে অতিরিক্ত ১ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। এভাবে ৫ শতাধিক মিল মালিকের নিকট থেকে আরও কয়েক লাখ টাকা আদায় করা হচ্ছে। তিনি বলেন, ছোট ছোট অনেক মিল মালিক রয়েছেন, তাঁদের এ টাকা দিতে কষ্ট হয়। তারপরও মিল চালু রাখতে এ বাড়তি টাকা দিতে বাধ্য হচ্ছেন তাঁরা।
জেলার তেঁতুলতলা বাজারের ভাই-ভাই রাইচ মিলের মালিক সমশের আলী জানান, তাঁর নিকট থেকেও লাইসেন্স নবায়নে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। তিনি এ টাকা না দিতে চাইলে লাইসেন্স নবায়ন হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছিল। ফলে বাধ্য হয়ে টাকা দিয়েছেন তিনি। মিলাররা আজ রোববার জেলা প্রশাসকের কাছে ঘুষ আদায়ের কথা লিখিতভাবে জানাবেন বলে জানান।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক নাকিব সাদ সাইফুল ইসলাম জানান, তাঁর দপ্তর থেকে কেজিপ্রতি এ টাকা নেওয়ার অভিযোগ মোটেও ঠিক নয়। তাঁর বিরুদ্ধে কেউ মিথ্যা প্রচার করছেন। তবে লাইসেন্স নবায়নের ক্ষেত্রে টাকা ব্যাংকে জমা দিতে হয়, এখানে ব্যাংকের কিছু খরচ আছে। খরচের অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা বলে তিনি দাবি করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ

ঝিনাইদহ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কর গুনে ঘুষ আদায়!

আপডেট সময় : ০৭:৪৮:৫২ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুন ২০১৯