রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

আলমডাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৪২:১৭ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুন ২০১৯
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় মসজিদে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন এক নির্মাণশ্রমিক। গতকাল শনিবার দুপুরে ২য় তলায় প্লাস্টার করার সময় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা শহরে অবস্থিত পুরাতন জামে মসজিদের ২য় তলায় নির্মাণকাজ চলছে। অনেকের সঙ্গে গতকাল ২য় তলার ওয়াল প্লাস্টারের কাজ করছিলেন আব্দুল ওহাব (৪০) নামের এক নির্মাণশ্রমিক। আব্দুল ওহাব কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার শুকচা-বাজিতপুর গ্রামের মহাব্বত আলীর ২য় পুত্র। বেলা দুইটার দিকে ওয়াল প্লাস্টার করার সময় তিনি বিদ্যুতায়িত হয়ে মারা যান। ধারণা করা হচ্ছে, ওয়ালে লুকানো বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনা জানতে পেরে সহকর্মীরা তাঁকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দ্রুত হারদীস্থ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বেলা তিনটার দিকে দুই সন্তানের জনক এই নির্মাণশ্রমিকের লাশ তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে বিকেলে গ্রামের গোরস্থানে লাশ দাফন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

আলমডাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৭:৪২:১৭ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুন ২০১৯