রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

আলমডাঙ্গায় পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:২৭:৩৩ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুন ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় নানাবাড়িতে পানিতে ডুবে চার বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা একটার দিকে পৌর এলাকার স্টেশনপাড়ার শ্রী দুর্গা মন্দির-সংলগ্ন পুকুরের পানিতে ডুবে শিশু সোনাম নামের ওই শিশুর মৃত্যু হয়। শিশু সোনাম একই এলাকার বজলুর হোসেনের নাতি ও দামুড়হুদার জাকিরের ছেলে।
জানা যায়, আলমডাঙ্গা পৌর এলাকার স্টেশনপাড়ায় শিশু সোনামের নানাবাড়ি। সে জন্মের পর থেকে চার বছর যাবৎ তাঁর মায়ের সঙ্গে নানা বজলুর রহমানের বাড়িতে বসবাস করে। শিশু সোনাম খুব চঞ্চল, বেশ কিছুদিন হাঁটতে শিখেছে। গতকাল শুক্রবার বাড়ি থেকে বের হয়ে পাশেই শ্রী দুর্গা মন্দিরের পেছনে খেলা করতে যায়। খেলার ছলে সে পানিতে নেমে পড়ে। সঙ্গে থাকা সোনামের ছোট ছোট বন্ধুরা তাঁর বাড়িতে খবর দেয়। এ সময় বাড়ির লোকজন দ্রুত পুকুর পাড়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্টেশন এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। গতকালই তার জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

আলমডাঙ্গায় পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

আপডেট সময় : ০৫:২৭:৩৩ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুন ২০১৯