রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা

চুয়াডাঙ্গা আইলহাঁসে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, সাফায়েত আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০১:১১:৩০ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুন ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের বলেশ্বরপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে আলমডাঙ্গা থানায় মামলা করেন। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সাফায়েত নামের এক আসামিকে আটক করেছে।
জানা গেছে, আইলহাঁস ইউনিয়নের বলেশ্বরপুরের এক স্কুলছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই বিরক্ত করতেন একই গ্রামের খাইরুলের ছেলে হাকিমুল (২৩), লিয়াকত আলীর ছেলে সাফায়েত (৩০) ও নুরু মিয়ার ছেলে রাসেল (২০)। এর জের ধরে ১৯ জুন সাফায়েত ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই স্কুলছাত্রীর চিৎকারে সাফায়েত পালিয়ে যান। বিষয়টি ওই স্কুলছাত্রী তার পরিবারের নিকট খুলে বলে। ঘটনা জানার পর ওই স্কুলছাত্রীর পিতা প্রথমে গ্রাম্য লোকজনের চাপে সালিস মিমাংশার চেষ্টা করেন। পরে তিনি সেখানে ব্যর্থ হয়ে থানায় এসে তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। গতকালই পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত সাফায়েতকে আটক করে। আজ তাঁকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে থানার পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস

চুয়াডাঙ্গা আইলহাঁসে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, সাফায়েত আটক

আপডেট সময় : ০১:১১:৩০ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুন ২০১৯