সোমবার | ৬ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

দর্শনায় ফেনসিডিলসহ ভ্যানচালক সবুজ আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০২:২১ পূর্বাহ্ণ, রবিবার, ৯ জুন ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দর্শনায় ফেনসিডিলসহ সবুজ (২২) নামের এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রাম থেকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ রোকন নামের এক মাদক ব্যবসায়ীকে আসামি করে থানায় মামলা করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মোল্লা মো. সেলিম ফোর্স নিয়ে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের মাঝপাড়ায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় মাঝপাড়ার আবু বক্করের ছেলে রোকন (৩০) পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর কাছে থাকা তিন বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে রোকনের ফেলে যাওয়া তিন বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এদিকে একই স্থান থেকে চার বোতল ফেনসিডিলসহ সবুজ নামের এক পাখিভ্যানের চালককেও আটক করা হয়। পুলিশ সবুজকে আটক ও রোকনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

দর্শনায় ফেনসিডিলসহ ভ্যানচালক সবুজ আটক

আপডেট সময় : ১১:০২:২১ পূর্বাহ্ণ, রবিবার, ৯ জুন ২০১৯