রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

শৈলকুপায় ভ্যান চালককে গলাকেটে হত্যা!

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:৫৬:০৮ অপরাহ্ণ, সোমবার, ৩ জুন ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ছোট মৌকুড়ি গ্রামের মাঠে সন্ত্রাসীরা আরিফুল ইসলাম (৩২) নামে এক ভ্যান চালককে গলাকেটে হত্যা করেছে। গতকাল রোববার সকালে ছোট মৌকুড়ি গ্রামের পীরতলা নামক স্থান থেকে আরিফুলের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আমিরুল কুষ্টিয়ার ইবি থানার শৈলগাড়ি গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে। এ ঘটনায় ঘাতক দলের সদস্য মিঠুন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মিঠুনের বাড়ি ইবি থানার গড়াইটুপি গ্রামে। তার স্বীকারোক্তি মোতাবেক ছোট মৌকুড়ি গ্রামের আমিরুল ইসলামের পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দা ও নিহত আরিফুলের ভ্যান উদ্ধার করেছে পুলিশ। গ্রামবাসি রোববার সকালে উপজেলার বড় মৌকুড়ী গ্রামের পীরতলা মাঠের ক্যানালের ধারে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রোববার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শৈলকুপা থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, সামাজিক বিরোধের জের ধরে শনিবার রাতের কোন এক সময় খুনি মিঠুনসহ তার আরো দুই সহযোগী আরিফুলকে ধরে এনে গলা, হাতের কব্জি ও আঙ্গুল কেটে নৃশংস্যভাবে কুপিয়ে হত্যা করে। তিনি বলেন দ্রুততম সময়ের মধ্যে হত্যার মোটিভ ও ক্লু উদ্ধার করা হলো। এখন বাকী দুই আসামী গ্রেফতারে অভিযান চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

শৈলকুপায় ভ্যান চালককে গলাকেটে হত্যা!

আপডেট সময় : ০৪:৫৬:০৮ অপরাহ্ণ, সোমবার, ৩ জুন ২০১৯