রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক

চুয়াডাঙ্গা ও দর্শনায় ৩৯ বোতল ফেন্সিডিলসহ আটক-২

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৫৯:২৬ অপরাহ্ণ, রবিবার, ২ জুন ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ী ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে আটক করেছে। এসময় একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও জব্দ করে পুলিশ। আটককৃতরা হলো- সদর উপজেলার দোস্ত ভুইয়া পাড়ার মৃত মুনছুর প্রধানের ছেলে মাহফুজ (২৫) ও ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামের আদম আলীর ছেলে ইসমাইল হোসেন মিলন (২০)। গতকাল শনিবার আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে দোস্ত বাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ফাঁড়ি পুলিশ ইনচার্জ এসআই আফজাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ দোস্ত বাজারে অবস্থান নেয়। এসময় দর্শনা থেকে আসার একটি মোটরসাইকেলকে সিগন্যাল দিলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাহফুজ ও মিলন। পরে পুলিশ তাদের পিছু ধাওয়া করে ধরে আটক করে। এসময় মোটরাসাইকেল থাকা দু’জনকে তল্লাশি করলে তাদের কাছে থাকা স্কুল ব্যাগ থেকে ১৮ বোতল করে মোট ৩৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। রেজিস্ট্রেশনবিহীন ওয়ালটন ১১০ সিসি মোটরাসাইকেলসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
এছাড়াও দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোল্লা সেলিম সঙ্গীয় ফোর্সসহ ইশ্বরচন্দ্রপুর গোরস্থানের মেইন গেটের সামনে রাস্তার উপর থেকে একই এলাকার আব্দুল হান্নানের ছেলে লিয়াকত আলীকে আটক করেন। এসময় গ্রেফতারকৃত আসামীর শরীর তল্লাশী করে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

চুয়াডাঙ্গা ও দর্শনায় ৩৯ বোতল ফেন্সিডিলসহ আটক-২

আপডেট সময় : ১২:৫৯:২৬ অপরাহ্ণ, রবিবার, ২ জুন ২০১৯