রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক

৯ দিনের সরকারি সফরে আসছেন আজ

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১৪:৫৯ অপরাহ্ণ, শনিবার, ১ জুন ২০১৯
  • ৭৪৯ বার পড়া হয়েছে

মেহেরপুরে ঈদ করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি
নিউজ ডেস্ক:জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন নিজ বাড়ি মেহেরপুরে ঈদ উদযাপন করবেন। এ উপলক্ষে তিনি ৯দিনের সরকারি সফরে মেহেরপুরে আসছেন আজ। ঈদ উদযাপনের পাশাপাশি তিনি ঈদের আগে ও পরে বেশ কয়েকটি সরকারি-বেসরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব রেজাউল আলম সাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সফরসূচির মধ্যে রয়েছে, আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় মেহেরপুরের নিজ বাসভবনে পৌছাবেন। ওই দিনই মেহেরপুর পৌরসভার ইফতার পার্টিতে যোগদান করবেন পৌর কমিউনিটি সেন্টারে। ২ জুন রোববার সকাল ১০টায় মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুদের ঈদ পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। সকাল সাড়ে ১০টায় মেসডার আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন, সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজ সেবার বিভিন্ন ভাতা বই বিতরণ করবেন, দুপুর ১২টায় ভূমিহীন পরিবারের মাঝে দলিল হস্তান্তর অনুষ্ঠানে যোগদান, দুপুর সাড়ে ১২টায় একই স্থানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করবেন, সন্ধ্যায় গাংনী উপজেলা পরিষদের আয়োজনে ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
৩ জুন সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান, ১২টায় একই স্থানে দুস্থদের মাঝে অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। সন্ধ্যায় মুজিবনগর উপজেলা পরিষদের আয়োজনে ইফতার মাহফিলে অংশ নেবেন। ৪ জুন মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলার রঘুনাথপুর আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত পরিবারের মাঝে ঈদের খাবার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সন্ধ্যায় সদর উপজেলা পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন।
৫ জুন বুধবার সকালে পৌর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। রাত ৮টায় জেলা প্রশাসকের বাসভবনে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। ৭ জুন শুক্রবার সকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলার পিআইসিগণের সাথে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। ৮জুন শনিবার সকাল ১১টায় মুজিবনগর উপজেলার পিআইসিগণের সাথে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেবেন, ১২টায় মুজিবনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ প্রকল্প পরিদর্শন। ৯ জুন রবিবার সকাল ৮টায় ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করবেন। এছাড়াও তিনি দলীয় নেতাকর্মীদের সাথে সুবিধামত সময়ে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় করবেন বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

৯ দিনের সরকারি সফরে আসছেন আজ

আপডেট সময় : ১২:১৪:৫৯ অপরাহ্ণ, শনিবার, ১ জুন ২০১৯