শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১০ লাখ টন চাল রফতানির চিন্তা করছে সরকার !

  • আপডেট সময় : ০৪:৪৩:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ মে ২০১৯
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশে চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত থাকায় ৫ থেকে ১০ লাখ টন বোরো চাল রফতানির চিন্তা করছে সরকার।আজ মঙ্গলবার (৭ মে) সচিবালয়ে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও গৃহীত পদক্ষেপ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বোরো ধান কাটা হয়ে গেলে ১৫-২০ দিন পর সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব এবার ৫-১০ লাখ টন চাল রফতানি করা যায় কি না। এ চাল রফতানি করলে কোনো অসুবিধা হবে না। আমরা আন্তর্জাতিক বাজারে যেতে পারব, দেশের ভাবমূর্তিও বাড়বে।বর্তমানে ধান উদ্বৃত্ত রয়েছে জানিয়ে তিনি বলেন, বোরো সঠিকভাবে ঘরে তুলতে পারলে আরও উদ্বৃত্ত হবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে উদ্বৃত্ত ধান রফতানি করতে পারব।সরকার এ বছর ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ বোরো চাল কিনছে প্রতিকেজি ৩৬ টাকায়, যা গতবারের থেকে দুই টাকা কম।দেশে চাহিদার তুলনায় চালের মজুদ বেশি এমন তথ্য তুলে ধরে গত ১৮ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর কাছে চাল রফতানির প্রস্তাব দিয়েছেন চালকল মালিকরা। চাল রফতারি না করলে কৃষকরা ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবে বলেও যুক্তি দিয়েছেন তারা। তাদের এ প্রস্তাবে সম্মতি না দিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দেশে ধান-চালের উৎপাদন ও চাহিদা সম্পর্কে কৃষি ও খাদ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।এদিকে কৃষি সম্প্রসারণের তথ্য তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড় ফণীর কারণে দেশের প্রায় ৩৫টি জেলায় ২০৯টি উপজেলায় বোরো ধান, ভুট্টা, সবজি, পাট ও পান ফসলের প্রায় ৬৩ হাজার ৬৩ হেক্টর জমি আংশিক ক্ষতি হয়েছে। এ ছাড়া ৪৯ হেক্টর জমি সম্পূর্ণ ক্ষতি হয়েছে। এর মধ্যে বোরো ৫৫ হাজার ৬০৯, সবজি তিন হাজার ৬৬০, ভুট্টা ৬৭৭, পাট দুই হাজার ৩৮২ও  পান ৭৩৫ হেক্টর জমি আংশিক ক্ষতি হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

১০ লাখ টন চাল রফতানির চিন্তা করছে সরকার !

আপডেট সময় : ০৪:৪৩:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ মে ২০১৯