শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রধানমন্ত্রী বরাবর যুবলীগ নেতার খোলা চিঠি

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:৫৪:৪২ অপরাহ্ণ, বুধবার, ১ মে ২০১৯
  • ৭৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: প্রিয় মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা, আমি আবুল কাশেম গাজী সিনিয়র সহ-সভাপতি ৭৩নং ওয়ার্ড যুবলীগ, সবুজবাগ, ঢাকা। গত ২৪শে নভেম্বর ২০০৫ সালে বাংলাদেশ আওয়ামী আইনজীবীদের ডাকা হরতালে মিছিলরত অবস্থায় পুলিশের লাঠিচার্জ ও অমানবিক নির্যাতনের স্বীকার হয়ে পঙ্গুত্ব বরন করি। যাহাতে আমার হাটুর বাটি ভেঙে যায়। সেই থেকে আমি পা সোজা রেখেই চলাচল করি (এক প্রকার চলাচল করতে পারি না বলা যায়)। গত ২৬শে নভেম্বর ২০০৫ সালে তৎকালীন যুবলীগের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির নানক ভাই’র সাথে দেখা করি। আমার ক্ষতিগ্রস্ত পা ও শারীরিক অবস্থা দেখে সে আবেগ আপ্লুত হয়ে কান্নায় জড়িয়ে ধরেন। আমাকে ডাক্তারী খরচ হিসেবে কিছু আর্থিক সহায়তা করেন এবং সান্ত্বনা দেন। নানক ভাই আপনাকে আমার বিষয়ে ফোনে অবগত করেন এবং আপনার নির্দেশে সাহস প্রদান করেন। ১৯/১২/২০০৫ বৃহস্পতিবার মহামান্য আদালতে একটি নির্যাতন মামলা দায়ের করি, যাহার প্রধান স্বাক্ষী জনাব জাহাঙ্গীর কবির নানক ভাই ও ২য় স্বাক্ষী জনাব মির্জা আজম এমপি সাহেব। ১৯/১২/২০০৫ তারিখে দায়ের করা মামলা তৎকালীন সময় এত গুরুত্বপূর্ণ ছিল যে জাতীয় সকল পত্রিকা খুব গুরুত্বের সাথে প্রকাশ করে ফলস্বরূপ পুলিশ এবং বিএনপি- জামাত সন্ত্রাসীদের অত্যাচারে পালিয়ে পালিয়ে জীবন যাপন করি। আমাকে হয়রানি করার জন্য ১০/০৪/২০১৭ তারিখ বাসা থেকে তুলে নিয়ে ১৭/০৪/২০১৭ তারিখে অস্ত্রসহ পুরনো মিথ্যা মামলায় চালান দিয়ে দেয়। প্রিয় মমতাময়ী, আমি পঙ্গুত্ব জীবন যাপন করছি। আপনার কাছে আকুল আবেদন আমার নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি ও আপনার সাথে যাহাতে স্বাক্ষাত করতে পারি তাহার সুব্যবস্থা করার অনুরোধ করছি। আমার উল্লেখিত লেখার ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার দৃষ্টিগোচরের সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম। জননেত্রী গণতন্ত্রের মানসকন্যা, দেশরত্ন, বিশ্ব নেতা, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার একজন আস্থাভাজন কর্মী, আবুল কাশেম গাজী। মোবাইল নং ০১৯৫৭২০৭৩২৫

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

প্রধানমন্ত্রী বরাবর যুবলীগ নেতার খোলা চিঠি

আপডেট সময় : ০৬:৫৪:৪২ অপরাহ্ণ, বুধবার, ১ মে ২০১৯