মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

সৌদির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জার্মানি !

  • আপডেট সময় : ১২:৩৬:২০ অপরাহ্ণ, শনিবার, ৩০ মার্চ ২০১৯
  • ৮০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেট ভবনে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার জবাবে দেশটির কাছে অস্ত্র বেচায় আরোপকৃত নিষেধাজ্ঞার মেয়াদ ৬ মাস বাড়াল জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের জোট সরকার।বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়।
জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন সেইবার্টের একটি বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

বিবৃতিতে তিনি বলেন, এই আদেশের মাধ্যমে সৌদি আরবের কাছে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ ৬ মাস বাড়িয়ে ২০১৯ সালের ৩১ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।সংবাদ সংস্থাটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জার্মানির ক্ষমতাসীন জোট ও ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) অনেকে এ নিষেধাজ্ঞার বিরোধিতা করলেও মানবাধিকার গোষ্ঠীগুলো এতে সমর্থন জানায়।জার্মানির এই নিষেধাজ্ঞায় দেশটির ইইউ পার্টনারদের বিরোধিতা করার কারণ হিসেবে প্রতিবেদনটিতে বলা হয়, ফলে ইউরোফাইটার ও টর্নেডো বিমানগুলোর মতো একাধিক যৌথ প্রতিরক্ষা প্রকল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।এর আগে যখন জার্মানিকে এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানায় ফ্রান্স ও ব্রিটেন, তখন দেশটির জোট সরকারে মার্কেলের রক্ষণশীল সিডিইউ/সিএসইউ ব্লকের অন্যতম শরিক দল সোশ্যাল ডেমোক্র্যাটসের(এসপিডি) উপনেতা রালফ স্টেগনার দেশটিকে অবস্থান না পালটানোর আহ্বান জানান। তার সঙ্গে একমত পোষণ করে মানবাধিকার গোষ্ঠীগুলোও।গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর নিখোঁজ হন দ্য ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি। প্রথম থেকেই তুরস্ক দাবি করে আসছিল তাকে ভবনটির ভেতরেই হত্যা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

সৌদির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জার্মানি !

আপডেট সময় : ১২:৩৬:২০ অপরাহ্ণ, শনিবার, ৩০ মার্চ ২০১৯