শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বনানী অগ্নিকাণ্ডে নিহত ২৫, আহত ৭৩

  • আপডেট সময় : ১১:৩১:২১ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর বনানী এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা ২৫ জনে পৌঁছেছে। আহত ৭৩ জন। আজ শুক্রবার সকালে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে আগুন লাগা ভবনটির সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ।

তিনি বলেন, এখন পর্যন্ত ২৪ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। আর কেউ নিখোঁজ নেই।শুক্রবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে।দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার শাজাহান শিকদার জানিয়েছেন, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি প্রত্যেক তলায় মৃতদেহের খোঁজে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। প্রত্যেক তলায় অনেক ছোট ছোট কক্ষ এবং টয়লেট রয়েছে। সবজায়গায় তাদের তল্লাশি চলছে।গতকাল দুপুরে বনানীর ২২ তলা ভবনটিতে আগুন লাগে। আগুনের ঘটনায় আটকা পড়েন অনেকে। আগুন নিয়ন্ত্রণ ও আটকেপড়াদের উদ্ধারে কাজ করেন ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের ৮ ও ৯তলা থেকে আগুনের সূত্রপাত। এর পরই একের পর লাশ বের করে আনা হয়। রাতে পুলিশের পক্ষ থেকে ২৫ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ১৯ জনের লাশ উদ্ধারের কথা গণমাধ্যমে জানানো হয়। আর এতে করেই লাশের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এ অবস্থার পরিপ্রেক্ষিতে আজ সকালে পুলিশের পক্ষ থেকে ফের লাশের সংখ্যা ২৫ বলে জানানো হলো। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। আজ সকাল থেকেই ভবনটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

বনানী অগ্নিকাণ্ডে নিহত ২৫, আহত ৭৩

আপডেট সময় : ১১:৩১:২১ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯