বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কারা কর্তৃপক্ষ উদাসীন : বিএনপি

  • আপডেট সময় : ০২:১৪:০৩ অপরাহ্ণ, বুধবার, ২৭ মার্চ ২০১৯
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কারা কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ফখরুল বলেন, ‘তার (খালেদা জিয়া) স্বাস্থ্যের বিষয়ে কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বারবার দাবি জানালেও তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। অতিরিক্ত আইজি প্রিজনের সঙ্গে যোগাযোগ করলে তিনি আইজি প্রিজনের মোবাইল ফোন নম্বরটা ছাড়া আর কিছুই দিতে পারেননি।’

তিনি বলেন, ‘গতকাল কারাগারে গিয়ে তার পরিবারের সদস্যরা দেখা করেছিলেন। তিনি আগের চেয়ে আরো বেশি অসুস্থ হয়ে পড়েছেন। বেগম জিয়া কারাগারে এখন এতটাই অসুস্থ যে তিনি তার কক্ষেও হাঁটতে পারছেন না, অন্যের সাহায্য নিতে হচ্ছে।’

খালেদা জিয়াকে সুকিচিৎসা দেয়া হচ্ছে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তার সুচিকিৎসার জন্য হাইকোর্টের নির্দেশও মানা হচ্ছে না। অথচ গত সাড়ে তিন মাসে তার কোনো পরীক্ষা-নিরীক্ষাও করা হয়নি।’ অবিলম্বে খালেদা জিয়াকে পছন্দমতো হাসপাতালে চিকিৎসার জোর দাবি জানান বিএনপি মহাসচিব।

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে তার দায় কারা কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা রুহুল কবির রিজভী আহমেদ, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কারা কর্তৃপক্ষ উদাসীন : বিএনপি

আপডেট সময় : ০২:১৪:০৩ অপরাহ্ণ, বুধবার, ২৭ মার্চ ২০১৯