শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নদী তীর দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান আরো জোরদার করা হবে !

  • আপডেট সময় : ০৬:২১:১১ অপরাহ্ণ, শনিবার, ২৩ মার্চ ২০১৯
  • ৭৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নদী তীর দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ।
আজ জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে একটি দৈনিক পত্রিকা ও একটি সংবাদ মাধ্যম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পিএনএস’র প্রধান সম্পাদক মোঃ শাহাবুদ্দিন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, দৈনিক জনতার প্রকাশক ছৈয়দ আন্ওয়ার, ওয়ারপো’র সাবেক মহাপরিচালক ম. ইনামুল হক এবং বুয়েটের পানি, বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সুজিত কুমার বালা প্রমুখ বক্তব্য রাখেন।
নৌপরিবহন সচিব বলেন, ‘উচ্ছেদকৃত নদী তীর যাতে পুনরায় দখল না হয় সেজন্য সেখানে বনায়ন এবং শক্ত মজবুত সীমানা দেয়াল নির্মাণ করা হবে। নদী তীর দখলমুক্তের পাশাপাশি নদীর দূষণরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। যে সমস্ত উৎস মুখ দিয়ে নদীর পানি দূষিত হয় সেসব উৎস মুখ বন্ধ করা হবে।’
তিনি আরও বলেন, শিল্প কারখানার বর্জ্য ও দূষিত পানি যাতে নদীতে না পড়ে সেজন্য পরিবেশ অধিদপ্তরকে আরো কার্যকরি ভূমিকা পালন করতে হবে। ঢাকার চারপাশের নদীর তলদেশের বর্জ্য উত্তোলন ও নদীর পানি দুর্গন্ধমুক্ত করতে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে। ঢাকার সার্কুলার নৌপথকে দুর্গন্ধমুক্ত করে পরিকল্পিতভাবে পর্যটকদের চলাচলের ব্যবস্থা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

নদী তীর দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান আরো জোরদার করা হবে !

আপডেট সময় : ০৬:২১:১১ অপরাহ্ণ, শনিবার, ২৩ মার্চ ২০১৯