মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

আরসিবিসি নিজ দেশের মানুষকে ধোকা দেওয়ার জন্য মানহানির মামলা করেছে : আইনমন্ত্রী

  • আপডেট সময় : ০৬:৪৪:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি) নিজ দেশের মানুষকে ধোকা দেওয়ার জন্যই বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মানহানির মামলা করেছে।
এ মানহানির মামলার ক্ষেত্রে আরসিবিসি কর্মকর্তারা সত্যিকার অর্থে কোন আইনি আচরণ মেনেছেন বলেও তিনি মনে করেন না। আইনমন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমির সাথে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
আনিসুল হক বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিংয়ের ঘটনার জন্য আচরণগত (কন্ডাক্ট) কারণেই ফিলিপাইনের সরকার এবং সিনেট আরসিবিসিকে দায়ি করেছিল। এ জন্য বাংলাদেশ ব্যাংক আইনীপন্থায় রিজল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের বিরুদ্ধে কোন মামলা করলে মানহানিকর কিছু হবে না বলেও তিনি উল্লেখ করেন।
জাপানী রাষ্ট্রদূতেরর সাথে কী বিষয়ে আলোচনা হয়েছে- এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস-এর বিচারপতি নির্বাচনে জাপান প্রার্থী হতে চায়। সেই নির্বাচনে তারা বাংলাদেশের সমর্থন চান। আমি তাকে বলেছি, যেহেতু বাংলাদেশ থেকে এই নির্বাচনে কোন প্রার্থী দেওয়া হবে না,তাই এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে জাপানের প্রতি সমর্থনের বিষয়টি তাদেরকে জানাবো।’
হলি আর্টিজানের মামলার ঘটনার আপডেট সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এই মামলাটি এখন বিচারাধীন। এখন পর্যন্ত ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এ মামলার বিচার অনেক দূর এগিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

আরসিবিসি নিজ দেশের মানুষকে ধোকা দেওয়ার জন্য মানহানির মামলা করেছে : আইনমন্ত্রী

আপডেট সময় : ০৬:৪৪:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯