শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

উন্নয়ন অগ্রযাত্রায় টেকসই গণতন্ত্র অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য জরুরি : পরিকল্পনা মন্ত্রী

  • আপডেট সময় : ০৭:১০:৫০ অপরাহ্ণ, শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়ন অগ্রযাত্রায় টেকসই গণতন্ত্র অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য জরুরি। সরকারের লক্ষ্য সব খাতের উন্নয়ন। আমাদের সবচেয়ে বড় অন্তর্ভুক্তিমূলক কৌশল হলো গণতন্ত্র। আমরা যদি টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, তাহলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জন করতে পারব।
মন্ত্রী আজ ঢাকায় ব্র্যাক সেন্টারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘সানেম’ আয়োজিত দু’দিনব্যাপী চতুর্থ বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সম্মেলনের এবারের প্রতিপাদ্য ছিল ‘সুশাসনের নতুন চ্যালেঞ্জ : অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, বাণিজ্য ও অর্থব্যবস্থা’ শীর্ষক সম্মেলনে সভাপতিত্ব করেন সানেমের চেয়ারম্যান বজলুল হক খন্দকার। এতে বক্তব্য রাখেন সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, এসকাপ-এসএসডব্লিউ’র পরিচালক ড. নাগেশ কুমার ও বিআইডিএস গবেষণা পরিচালক ড. বিনায়েক সেন।
এম এ মান্নান বলেন, গ্রামে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। দারিদ্র্য কমছে, সাক্ষরতার হার বাড়ছে, মানুষের আকাক্সক্ষা বাড়ছে ও উৎপাদনও প্রান্তিকভাবে বেড়েছে। তিনি বলেন, ‘আমরা যখন শুরু করেছিলাম তখন প্রতি পাঁচ জনে দু’জনের বেশি ছিল দরিদ্র, এখন প্রতি পাঁচ জনে একজন।’ ‘আমরা এখন পারব’ এই বিশ্বাস মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে। এখন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে কাজ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

উন্নয়ন অগ্রযাত্রায় টেকসই গণতন্ত্র অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য জরুরি : পরিকল্পনা মন্ত্রী

আপডেট সময় : ০৭:১০:৫০ অপরাহ্ণ, শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯