বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল Logo ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রায় অর্ধকোটি টাকাসহ আটক Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২

উত্তপ্ত চুয়াডাঙ্গা-২ আসন : দামুড়হুদা ও জীবননগরে বিএনপির নির্বাচনী অফিসে 

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৯:৪৭ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮
  • ৭৪৬ বার পড়া হয়েছে

হামলা-ভাঙচুর : বিএনপির অভিযোগ, কিছুই জানে না পুলিশ

নিউজ ডেস্ক: বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। সারাক্ষণ বিভিন্নস্থান থেকে নির্বাচনী অফিসে হামলা ভাঙচুরের খবর আসছে গণমাধ্যমের কাছে। তবে এ বিষয়ে পুলিশ তেমন কিছুই জানে না বলে দায়িত্বশীল কর্মকর্তাদের কথায় নিশ্চিত হওয়া গেছে। চুয়াডাঙ্গা-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবুর দামুড়হুদা উপজেলার প্রধান নির্বাচনী অফিস, জীবননগরে প্রচার গাড়ীতে হামলা চালিয়ে মাইক ভাঙচুরসহ ২০টিরও বেশি নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর ও বোমা হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত পর্যন্ত এমনি সংবাদ পাওয়া গেছে। দামুড়হুদা: গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে দামুড়হুদা চৌরাস্তার মোড়ে বিএনপি প্রার্থী বাবু খানের ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী অফিসে হামলা করে দুর্বৃত্তরা। তারা হেলমেট পরে হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

নির্বাচনী অফিসে থাকা একটি মোটরসাইকেল ভাংচুর, চেয়ার-টেবিল ভাংচুর, বিপুল পরিমাণ পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলে তারা।এছাড়াও একই উপজেলার কার্পাসডাঙ্গা, কুড়–লগাছি, বড়বলদিয়া, পারকৃষ্ণপুর, বুইচিতলা, নতিপোতা, হাতিভাঙ্গা ও মোক্তারপুরে হামলা চালিয়ে নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। লক্ষিপুরের একটি নির্বাচনী অফিসে বোমা হামলা চালিনো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া দর্শনা বাসস্ট্যান্ড, শ্যামপুর, ঈশ্বরচন্দ্রপুর, হল্টচাঁদপুর এলাকার সড়কের উপরে ও আশেপাশে থাকা ২০/৩০টি ব্যানার এবং পোস্টার ছিড়ে বিনষ্ট করেছে কে বা কারা। এক অভিযোগে হামলা-ভাঙচুরের এ ঘটনার কথা জানিয়েছেন দামুড়হুদা থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। এ প্রসঙ্গে দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস বলেন, ‘দামুড়হুদা চৌরাস্তার মোড়ে একটি নির্বাচনী অফিসে হামলা ভাঙচুরের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে অফিসের সামনে ৪/৫টি ভাঙা চেয়ার দেখতে পায়, তারপাশে একটি মোটরসাইকেল স্ট্যান্ড করা ছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে আমরা হামলার কোন সত্যতা পাইনি। এছাড়া আর কোথাও কোন হামলা ভাঙচুরের খবর নেই আমার কাছে। এ বিষয়ে কেউ কোন অভিযোগও করেনি।’জীবননগর: জীবননগরে বিএনপির নির্বাচনী প্রচারণা সিএনজিতে হামলা চালিয়ে প্রচার মাইক ভাঙচুর করার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের ইসলামী ব্যাংকের সামনে এ হামলার ঘটনা ঘটে। সিএনজি চালক জানান, রাতে ধানের শীষ প্রতীকের প্রচার নিয়ে পৌর সভার ৪নং ওয়ার্ডের ভেতর থেকে মুক্তিযোদ্ধা রোড হয়ে ইসলামী ব্যাংকের সামনে পৌছুলে ছাত্রলীগের কিছু নেতাকর্মী আমার গাড়ি থামিয়ে মাইক ভাঙচুর করে এবং বিএনপি প্রার্থীর ধানের শীষ প্রতীকের প্রচার করতে বাধা দেয়। জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু অভিযোগ করে বলেন, ‘আ.লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা গত বৃহস্পতিবার রাতে বিএনপির নির্বাচনী অফিসে আগুন ধরিয়ে মোটরসাইকেল, টিভি, আসবাবপত্রসহ পৌর সভার ৪টি নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে। আবার শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রচার করার সময় মাইক ভাঙচুর করেছে। এ বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এছাড়াও উপজেলার উথলী বাজার ও ধোপাখালীতে নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। উথলী ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম রেজার উপর হামলা হয়েছে বলে জানা গেছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া বলেন, ‘হামলা-ভাঙচুরের কোন অভিযোগ আমরা পাইনি। এমন ঘটনা ঘটলে অবশ্যই জানতে পারতাম। ইউপি সদস্যের উপর হামলার ঘটনাটিও আমাদের জানা নেই।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

উত্তপ্ত চুয়াডাঙ্গা-২ আসন : দামুড়হুদা ও জীবননগরে বিএনপির নির্বাচনী অফিসে 

আপডেট সময় : ১১:০৯:৪৭ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮