শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল : শিরীর শারমিন চৌধুরী

  • আপডেট সময় : ০৪:২৬:০০ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গড়তে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ইতিহাস ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মকে জানাতে হবে।
আজ সকালে পীরগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে স্পিকার এসব কথা বলেন।
তিনি বলেন, জাতিকে মেধাশূন্য করার হীন চক্রান্ত চরিতার্থ করতে বিজয়ের ঠিক আগ মুহূর্তে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির সূর্য সন্তানদের নির্মমভাবে হত্যা করে স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদররা। সেই সব বরেণ্য বুদ্ধিজীবীদের জাতি শ্রদ্ধাভরে চিরদিন স্মরণ করবে।
স্পিকার বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ ২৩ বছরের লড়াই-সংগ্রামের ফসল আমাদের স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে ও ৭ মার্চের দিক নির্দেশনামূলক ভাষণে অনুপ্রাণিত হয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরের মুক্তিকামী জনতা সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল,আর বিজয়ী বীরের বেশে তাঁরা ঘরে ফিরেছিল।
শিরীন শারমিন বলেন, স্কুলের শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা, দেশের জন্য জাতির পিতার সংগ্রামের ইতিহাস, ৩০ লাখ শহীদদের আত্মত্যাগ, ২ লাখ মা- বোনের ত্যাগের ইতিহাস তুলে ধরতে হবে। এর আগে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্পিকার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙ্গা, উপজেলা মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড এর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সর্বস্তরের নাগরিক সমোজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শহীদ বুদ্ধিজীবিদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল : শিরীর শারমিন চৌধুরী

আপডেট সময় : ০৪:২৬:০০ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮