রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন Logo মহান স্বাধীনতা দিবসে চাঁদপুরে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন

গোবিন্দহুদা মাঠের মধ্যে গভীর রাতে মাদকব্যবসায়ীদের দু’পক্ষের গোলাগুলি

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২১:৩৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮
  • ৭৪৯ বার পড়া হয়েছে

অজ্ঞাত দু’জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার : অস্ত্র ও মাদক উদ্ধার
নিউজ ডেস্ক: দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দহুদা গ্রামের মাঠে অজ্ঞাত দু’জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতরাত অনুমান সাড়ে ১২টা-১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি শুটারগান, ২ রাউন্ড গুলি, ৪টি হাত বোমা ও বিপুল পরিমাণ (৩/৪ বস্তা) ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলিবিদ্ধ নিহত দু’জনের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। তবে পুলিশ ধারণা করছে নিহত দু’জন মাদকব্যবসায়ী ও সন্ত্রাসী। মাদকব্যবসায়ীদের দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে তারা নিহত হতে পারে।
জানা যায়, গতরাত আনুমানিক সাড়ে ১২টা-১টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়নের গোবিন্দহুদা গ্রামের মাঠের মধ্যে গোলাগুলির শব্দ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় গুলিবিদ্ধ আহত অবস্থায় দু’জনের পড়ে থাকতে দেখে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে একটি এলজি শুটারগান, ২ রাউন্ড গুলি, ৪টি হাত বোমা ও বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত দু’জনের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় বলেন, রাত সাড়ে ১২টা-১টার দিকে গোবিন্দহুদা মাঠের মধ্যে ব্যাপক গোলাগুলির শব্দ পেয়ে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গুলিবিদ্ধ আহত অবস্থায় দু’জনকে পড়ে থাকতে দেখে তাদেরকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করি। হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা ঘটনাস্থল থেকে একটি একটি এলজি শুটারগান, ২ রাউন্ড গুলি, ৪টি হাত বোমা ও বিপুল পরিমাণ (৩/৪বস্তা) ফেনসিডিল উদ্ধার করি। তবে নিহত দু’জনের পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে নিহত দু’জন মাদকব্যবসায়ী বা সন্ত্রাসী। মাদক নিয়ে সৃষ্ট বিবাদে দু’পক্ষের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটতে পারে। তাদের গোলাগুলির ঘটনায় অজ্ঞাত দু’জন গুলিবিদ্ধ হয়ে প্রথমে আহত হলেও পরে মারা গেছে। ঘটনাস্থল এলাকায় আরো মাদক ও অস্ত্র আছে বলে ধারণা করছি। এ জন্য আমরা ওই এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রেখেছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প

গোবিন্দহুদা মাঠের মধ্যে গভীর রাতে মাদকব্যবসায়ীদের দু’পক্ষের গোলাগুলি

আপডেট সময় : ১১:২১:৩৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮