শনিবার | ২৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন Logo মহান স্বাধীনতা দিবসে চাঁদপুরে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত

শালিখায় সাবেক ইউপি চেয়াম্যানকে কুপিয়ে জখম !

  • আপডেট সময় : ০১:৫২:০৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮
  • ৭৫০ বার পড়া হয়েছে

মাগুরা প্রতিনিধি :

মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ নেতা আবদুর রাজ্জাক মোল্যাকে কুপিয়ে জখম করেছে দুবৃত্তরা। বুধবার সন্ধ্যার দিকে আড়পাড়া বাজারের পাশে একটি চায়ের দোকানে অবস্থানকালে দুটি মোটরসাইকেলে ৪ জন দুর্বৃত্ত হেলমেটপড়া অবস্থায় হঠাৎ এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।

গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন আছে। বয়সের কারণে তিনি এমনিতেই নানা রোগে ভুগছিলেন। তার উপর ধারালো অস্ত্রের আঘাতে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে বর্তমানে তিনি অনেকটাই আশংকা মুক্ত।

হাসপাতালে উপস্থিত রাজ্জাক মোল্যার ছোট ভাই বাবুল মোল্লা জানান, আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতির গজদূর্বা গ্রামে গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে ইতিপূৃর্বে একাধিক খুন জখমের ঘটনা ঘটেছে। যার রেশ ধরে এ হামলার ঘটনা ঘটেছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হামলাকারীদের আটকেরও চেষ্টা চলছে। তবে এ বিষয়ে থানায় সুনির্দিষ্ট মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

শালিখায় সাবেক ইউপি চেয়াম্যানকে কুপিয়ে জখম !

আপডেট সময় : ০১:৫২:০৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮