শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

সড়কে প্রায় প্রায় ঘটছে ছিনতাই

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৩৫:০৮ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি হাইস্কুলের সামনে গত কয়েকদিন ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এই ঘটনায় ছিনতাইকারীদের কবলে পড়েছে অনেকেই। তার মধ্যে ছিনতাইয়ের শিকার হাজরাহাটি গ্রামের আশার ছেলে সজল (২১)। তবে ছিনতাইয়ের শিকার কয়েকজন মুখ খুলতে রাজি হইনি। ছিনতাইয়ের শিকার স্বজল বলেন, গত সোমবার আনুমানিক রাত ১১টার দিকে বাইসাইকেলে অফিস থেকে নিজ বাড়ি (হাজরাহাটি) ফিরছিলাম। পথিমধ্যে হাজরাহাটি হাইস্কুলের নিকট পৌছালে কয়েকজন যুবক পথ অবরোধ করে। তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দেখে বাইসাইকেল ফেলে আমি দৌড়ে পালিয়ে যায়। ওইখানে ৮ থেকে ১০ জন লোক ছিলো। সবার বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে। সবার হাতে বড় বড় রাম’দা এবং ধারালো অস্ত্র ছিলো। স্বজল আরো জানান, আমার আগেও গত কয়েকদিন আগে একইস্থানে কয়েকজনের নগদ অর্থসহ মোবাইল এবং বাইসাইকেল ছিনতাইয়ের শিকার হয়েছে। এদিকে, বিষয়টা এলাকার ওয়ার্ড কাউন্সিলর রাসেদুল হাসান মানু মেম্বরকে জানালে তিনি তৎক্ষণাত কয়েকজনকে সাথে নিয়ে ঘটনাস্থালে ছুটে আসেন এবং ছিনতাইকারীদের খুঁজতে থাকেন। কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে সদর ফাঁড়ির ইনচার্জ মুহিতুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থালে আসেন। ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে সদর ফাঁড়ির ইনচার্জ মুহিতুর রহমান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। তবে ওইদিন কোন ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। তবে আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই আমরা ছিনতাইকারীদের ধরতে সক্ষম হবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

সড়কে প্রায় প্রায় ঘটছে ছিনতাই

আপডেট সময় : ১১:৩৫:০৮ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮