মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা

ঝিনাইদহের মীরা খাতুন ও মাহবুবুর রহমান দম্পতির একসঙ্গে ৪ সন্তান

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৫০:২৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮
  • ৮০৪ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট, ঝিনাইদহঃ একসঙ্গে ৪ সন্তানের বাবা-মা হলেন ঝিনাইদহের কালীগঞ্জের মীরা খাতুন ও মাহবুবুর রহমান দম্পতি। শুক্রবার সকালে যশোরের একটি বেসরকারি হাসপাতালে মীরার অস্ত্রোপচার করা হয়। ৪ নবজাতকের মধ্যে ৩টি মেয়ে ও ১টি ছেলে। চিকিৎসকরা জানিয়েছেন মাহবুব-মীরা দম্পতির চার সন্তানই বর্তমানে সুস্থ রয়েছেন। হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ নিকুঞ্জ বিহারী গোলদার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারটি সম্পন্ন করে চার শিশুকে আলোর মুখ দেখান। মীরার বাবা ওলিয়ার রহমান জানান, বছর দুই আগে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামের তবিবর রহমানের ছেলে মাহবুবুর রহমান সবুজের সঙ্গে তার মেয়ে মীরা খাতুনের বিয়ে হয়। জামাই একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। গর্ভধারণের পর থেকেই মীরা খাতুন ডাক্তার নিকুঞ্জ বিহারীর তত্ত্বাবধানে ছিল। শুক্রবার সকালে অস্ত্রোপচারের মাধ্যমে মীরা তিনটা মেয়ে ও একটি ছেলে শিশুর জন্ম দেন। ডাক্তার নিকুঞ্জবিহারী গোলদার জানান, এক ঘণ্টার বেশি অপারেশনের মাধ্যমে চারটি শিশুকে পৃথিবীর আলোতে আনা হয়। প্রসুতি ও বাচ্চারা সবাই ভালো আছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ

ঝিনাইদহের মীরা খাতুন ও মাহবুবুর রহমান দম্পতির একসঙ্গে ৪ সন্তান

আপডেট সময় : ১১:৫০:২৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮