বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

দামুড়হুদায় ছুরিকাঘাতে যুবক জখম

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৫৪:০০ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোস্তফা (২০) নামের এক যুবক জখম হয়েছে। জখম যুবককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে নতুন হাউলী গ্রামের ঈদগাহপাড়ায় এ ঘটনা ঘটে। জখম যুবক দামুড়হুদা উপজেলার নতুন হাউলী গ্রামের নওশাদ আলীর ছেলে। জানা যায়, মোস্তফা ব্যাডমিন্টন খেলার জন্য ইলেকট্রিক তার ক্রয় করে। এই তার দিয়ে ব্যাডমিন্টন কোর্টটিতে ইলেকট্রিক বাল্ব জ্বালানো হয়। তারটি একই এলাকার রমজান আলীর ছেলে রকিবুলের কাছে গচ্ছিত রাখে মোস্তফা। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ব্যাডমিন্টন খেলার জন্য মোস্তফা, রকিবুলের কাছে তার চাইতে গেলে রকিবুল তার দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে রকিবুল একটি ধারালো ছুরি দিয়ে মোস্তফার পেটে দুই জায়গায় আঘাত করে। এতে মোস্তফা গুরুত্বর জখম হন। পরে পরিবারের সদস্যরা তৎক্ষনাত আহত মোস্তফাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। আহত মোস্তফা এখন আশঙ্কামুক্ত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

দামুড়হুদায় ছুরিকাঘাতে যুবক জখম

আপডেট সময় : ১১:৫৪:০০ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮